News Flash

  • Home
  • Uncategorized
  • নির্যাতন সহ্য করতে না পেরে জঙ্গলে আশ্রয় নিল নাবালিকা গৃহপরিচারিকা
Image

নির্যাতন সহ্য করতে না পেরে জঙ্গলে আশ্রয় নিল নাবালিকা গৃহপরিচারিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ নন্দননগরের জঙ্গল থেকে এক নাবালিকাকে উদ্ধার করেছে চাইল্ড লাইন এবং আগরতলা পূর্ব থানার পুলিশ৷ জানা যায় নাবালিকা স্বপনকুমার জমাতিয়া নামে এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো৷ আইন-কানুনের তোয়াক্কা না করেই স্বপনকুমার জমাতিয়া নামে নন্দন নগরের এক ব্যক্তি নাবালিকাকে বাড়িতে গৃহপরিচারিকার কাজ করাত৷
শুধু গৃহপরিচারিকার কাজ করে

ই তাকে নিস্তার দেওয়া হয়নি প্রতিনিয়ত নির্যাতন চালানো হয় বলে অভিযোগ৷ ক্রমাগত নির্যাতনের শিকার নাবালিকা বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে৷ গত দু’’দিন ধরে নাবালিকাকে জঙ্গলে কাটাচ্ছে বলে খবর পেয়ে চাইল্ড লাইন পূর্ব থানার পুলিশকে সঙ্গে নিয়ে চলে তল্লাসি চালিয়ে নাবালিকাকে থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে৷স্থানীয় সূত্রে জানা গেছে স্বপনকুমার জমাতিয়া এবং তার স্ত্রী নাবালিকার উপর নির্যাতন শুরু করে৷ নির্যাতন সহ্য করতে না পেরে নাবালিকা গৃহপরিচারিকা বাড়ি ছেড়ে পালিয়ে যায়৷

আতঙ্কে সে জঙ্গলে আশ্রয় নেয়৷ স্থানীয় জনগণের পক্ষ থেকেই চাইল্ড লাইন কে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে চাইল্ড লাইনের কর্মকর্তারা পূর্ব থানার পুলিশকে সঙ্গে নিয়ে জঙ্গলে তল্লাশি শুরু করেন৷ তল্লাশি চালিয়ে যথারীতি নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ অভিযুক্ত স্বপনকুমার জামাতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে নন্দননগর এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top