News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন দাবীতে জেলা শাসকেরদ্বারস্থ হল উদ্বাস্তু উন্নয়ন কমিটি
Image

বিভিন্ন দাবীতে জেলা শাসকেরদ্বারস্থ হল উদ্বাস্তু উন্নয়ন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ পশ্চিম জেলা এবং সিপাহী জলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের কাছে বিভিন্ন দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সন্ত্রাসবাদি কার্যকলাপ বাস্তুচ্যুত প্রতিটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে৷প্রতিটি উদ্বাস্তু পরিবারকে পুনর্বাসন এর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠন.৷


সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বামফ্রন্ট সরকারের আমলে উগ্রপন্থী হামলায় বাস্তুচ্যুত পরিবারগুলিকে কোন ধরনের সাহায্য করা হচ্ছে না৷ বিগত সরকারের আমলে তারা চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হয়েছেন৷ বর্তমান সরকারও তাদের পাশে দাঁড়াচ্ছে না বলে তারা অভিযোগের আঙুল তুলেছেন৷ অবিলম্বে পশ্চিমবঙ্গে পাহি জলা জেলার উদ্বাস্তুপরিবারগুলিক্ পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷তারা আরও অভিযোগ করেছেন যেসব সন্ত্রাসবাদীরা তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে ছারখার করে বাস্তুচ্যুত করেছে সেই সব উগ্রপন্থীরা চাকরি চাকরি পেয়েছে, পুনর্বাসন পেয়েছে৷অথচ যে সব পরিবার উগ্রপন্থীদের হামলায় বাস্তুচ্যুত হয়েছে তারা এখন যাযাবরের মতো জীবন যাপন করতে বাধ্য হচ্ছে৷এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে সংগঠন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top