News Flash

  • Home
  • Uncategorized
  • ডাঃ প্রদীপ ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি ,উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল কলকাতায়
Image

ডাঃ প্রদীপ ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি ,উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল কলকাতায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ করোনায় আক্রান্ত রাজ্যের প্রখ্যাত চিকিৎসক প্রদীপ ভৌমিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য বুধবার নিয়ে যাওয়া হয়৷ একটি চার্টার্ড বিমান তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে৷


করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর নিজের বাড়িতেই হোম আইসলেশনে ছিলেন তিনি৷ তবে সোমবার তার শ্বাসকষ্ট ওয়ায় সঙ্গে সঙ্গে জিবিতে আইসিইউতে ভর্তি করানো হয় এই চিকিৎসককে৷ তবে দুদিন অতিক্রম হয়ে যাবার পর ও খুব একটা উন্নতি হয়নি চিকিৎসক প্রদীপ ভৌমিকের শারীরিক অবস্থার৷ বুধবার দুপুর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ৷ তাই আর কোনো ধরনের ঝুঁকি না নিয়ে জিবি হাসপাতাল কতৃপক্ষ তাকে বহিঃরাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নেয়৷

সকাল থেকে জিবিতে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিকও৷
চিকিৎসক প্রদীপ ভৌমিকের শারীরিক অবস্থার কথা শোনে সাংসদ ও তড়িঘড়ি ছুটে যান সেখানে৷ সাংসদের উপস্থিতিতেই এজিএমসির অধ্যাপক চিকিৎসক প্রদীপ ভৌমিককে হুইল চেয়ারে করে নিচে নামিয়ে আনা হয়৷ এর পর স্ট্রেচারে করে এম্বুলেন্সে উঠানো হয় চিকিৎসক প্রদীপ ভৌমিককে৷ করোনা ছাড়াও ডাঃ প্রদীপ ভৌমিক নিউরো এবং কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন৷ এদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই তড়িঘড়ি তাকে পাঠানো হল কলকাতাতে৷ বিকালে একটি চার্টার্ড বিমানে তাকে কলকাতায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top