News Flash

  • Home
  • Uncategorized
  • জিবিতে চিকিৎসায় গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ
Image

জিবিতে চিকিৎসায় গাফিলতিতে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ফর বিনা চিকিৎসায় এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে গেল জিবি হাসপাতাল৷ ঘটনা বুধবার দুপুরে জিবির কোভিড হাসপাতালে৷ মৃত ব্যক্তির নাম নান্টু মন্ডল৷ বাড়ি হাপানিয়ার দুর্গাপাড়াতে৷


বিগত কয়েক বছর ধরেই তিনি রক্তাল্পতা রোগে ভুগছিলেন৷ এছাড়া আর বিশেষ কোনো সমস্যা ছিল না নান্টু মন্ডলের৷ একই সমস্যা নিয়ে তিনি গত সোমবার ভর্তি হন হাপানিয়াতে৷ সেখানে তার কোভিড পরীক্ষা হবার পর পজেটিভ আসলে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ জিবিতে যাবার পর থেকেই তাকে কোনো ধরনের পরিষেবা দেওয়া হয়নি বলে অভিযোগ তুললেন মৃতের পরিবার৷ পরিবারের লোকজন স্পষ্টভাবে বলেন, তাকে রক্ত দিলেই কিন্তু বেঁচে যেতেন৷


অথচ কোনো চিকিৎসক, নার্সই নাকি তাকে কোনো ধরনের সহায়তা করেনি৷ অবশেষে বুধবার নান্টু মন্ডল মৃত্যুর কোলেই ঢলে পড়েন৷চিকিৎসার কারণে মারা গেলেন হাপানিয়ার এই বাসিন্দা৷ এই অভিযোগটা করে তার পরিবারের লোকজন রাজ্য সরকারের কাছে আবেদন করেন, তাদের তো লোক চলেই গেলেন৷ আর তো ফিরে পাওয়া যাবে না তাকে৷ কিন্তু আগামিতে যারাই আসবেন জিবিতে এই পরিস্থিতিতে চিকিৎসা করাতে তাদের দিকে যাতে নজর দেওয়া হয় সরকারের তরফে৷

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top