News Flash

  • Home
  • Uncategorized
  • আবার আন্দোলনে নামছে ১০৩২৩, ধৈর্য না হারানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর
Image

আবার আন্দোলনে নামছে ১০৩২৩, ধৈর্য না হারানোর পরামর্শ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ আগামীকাল ১০ সেপ্ঢেম্বর থেকে তিনদিনের গণবস্থান এ বসছে জাস্টিস ফর ১০৩২৩ শিক্ষক কর্মচারী সংগঠন৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমুলুঙ এলাকায় এই গণবস্থানের ডাক দেওয়া হয়েছে৷ সংগঠনের নেতা অজয় দেববর্মা আজ আগরতলা আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ এদিকে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ১০৩২৩ এর উদ্দেশ্যে অধৈর্য হওয়ার কারণ নেই৷ কারোর ইন্ধনে অযথা নিজেকে অস্থীর করে তুলবেন না৷ একই বলেন, রকম ভাবে অন্যদেরকে অস্থীর করাবেন না৷ জনগণের সরকার, দায়বদ্ধ সরকার৷ করোনার কারনে পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত৷ এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন৷ তিনি কথার খেলাপ করবে না৷


তিনি বলেন তিন দিনের অবস্থান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হলে এজন্য সংগঠন দায়ী থাকবে না৷ অপ্রতিকর ঘটনা সংঘটিত হলে সরকার এবং প্রশাসনকেই এজন্য দায়ী থাকতে হবে বলে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতা৷ জাস্টিস ফর ১০৩২৩ সংগঠক সংগঠনের নেতা জানান চাকরচ্যুত অনাহার-অর্ধাহারে এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে৷ সম্প্রতি বাধারঘাট এ পার্থ মজুমদার নামে চাকরিচ্যুত শিক্ষকের মৃত্যুর ঘটনাকে এ ধরনের ঘটনার শামিল বলে তিনি আখ্যায়িত করেছেন৷ তিনি আরো জানান তিনদিনের গণড
অবস্থান শেষেও সরকার কোন ধরনের ব্যবস্থা গ্রহণ না করলে এই আন্দোলনকে এগিয়ে যাবে৷ চাকরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে চাকরিতে নিযুক্তির জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ আরো জানান পরিবার প্রতিপালন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই তারা এ ধরনের বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে চলেছেন৷ সংগঠনের নেতা আরো অভিযোগ করেছেন বর্তমান সরকার তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু বর্তমানে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চাকুরীতে নিযুক্তির কোনো ব্যবস্থা গ্রহণ করছে না৷ তাদেরকে চাকরিচ্যুত করার জন্য তারা নিজেরা দায়ী নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেন৷ বিগত সরকারের ভুল নীতির কারণে তাদের আজ বিপন্ন দশায় পড়তে হয়েছে৷ যে সরকারের আমলেই হোক না কেন তারা কেন এই দুর্ভোগের শিকার হবেন সেই প্রশ্ণ তুলেছেন তারা৷ সরকার এবং প্রশাসনকে তাদের প্রতি সহানুভূতির মানসিকতা নিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের এই গণবস্থান আন্দোলনে সকল অংশের মানুষের সহযোগিতা আহ্বান করেছে সংগঠন৷


অধৈর্য হওয়ার কারণ নেই৷ কারোর ইন্ধনে অযথা নিজেকে অস্থীর করে তুলবেন না৷ একই রকম ভাবে অন্যদেরকে অস্থীর করাবেন না৷ জনগণের সরকার, দায়বদ্ধ সরকার৷ করোনার কারনে পরিস্থিতি সম্পর্কে সকলে অবগত৷ এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন৷ তিনি কথার খেলাপ করবে না৷ রাজ্য মন্ত্রিসভার সকল সদস্যরা চায় ১০৩২৩ এর সুষ্ঠ মিমাংসা৷ যে সৃষ্টি করে গেছেন তাঁর পাপ বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে৷ এরজন্য কমিশন বসানো হয়েছে৷ এগুলি স্পষ্ট হয়ে যাবে৷ ৬ মাসের মধ্যে কমিশনের রিপোর্ট প্রকাশ করা হবে৷ ইতিমধ্যেই দুমাস গেছে৷ তবে ১০৩২৩ নিয়ে সরকার একটা প্রক্রিয়ায় এনেছে৷ বুধবার ১০৩২৩ এর প্রসঙ্গ ক্রমে বলতে গিয়ে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে৷ কাউকে বাধা দেওয়া হবে না৷


গনতন্ত্রে বিশ্বাসী বিজেপি দল৷ মানুষ বিচার করবে৷ ১০৩২৩ নিয়ে কাঠগড়ায় থাকতে পারেনা বর্তমান সরকার৷ যারা এদের সৃষ্টি কর্তা তারা পেছন থেকে একটা অংশকে লেলিয়ে দিচ্ছে৷ বাম সরকার অপরাধ করেছে৷ তাদের অপকর্মের ফলে ১০৩২৩ এর এই অবস্থা৷ বিজেপি ক্ষমতায় এলে মানবতার দিক দিয়ে কিছু করার জন্য প্রতিশ্রুতি দেয়৷ সেই অনুযায়ী পদক্ষেপ নিয়েছে৷ এক কালীন ছাড় এনে কিছু অংশকে টেকানো গেছে৷ এদিন শীর্ষ আদালতের বক্তব্য স্পষ্ট করে দেন মন্ত্রী রতন লাল নাথ৷ এই বিষয়ে কথা বলা হয়েছে৷ কিছু অসামঞ্জস্যতা রয়েছে৷ তাঁর পরেও মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখছেন৷ বর্তমানে এরা কেউ শিক্ষা দপ্তরের লোক নয়৷ রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ১০৬৬৮ পদ সৃষ্টিশিক্ষামন্ত্রী করার৷ গ্রুপ সি, গ্রুপ ডি পদে এই পোস্টে ক্রিয়েট করা হয়েছে৷ এতে ১০৩২৩ এর পাশাপাশি বেকারাও থাকবে৷ কিন্তু এই পদ গুলি অন্য দপ্তরের৷


তাই শিক্ষামন্ত্রী হিসাবে কোন মন্তব্য করবেন না বলে জানান তিনি৷ মন্ত্রিসভার সদস্য হিসাবে তিনি জানান মুখ্যমন্ত্রী তাদের নেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছেন৷ অতি সম্প্রতি মর্ডালিটি ঠিক করা হবে৷ যাতে আইনের সমস্যা না হয়৷ শুধু ১০৩২৩ মারা যায় এটা ঠিক নয়৷ প্রতিটি মানুষের মৃত্যু দুঃখ জনক৷ কিন্তু এদের সৃষ্টি কর্তা সাদা পোশাক পরিধান করে বসে আছেন৷ তিনি এখনো মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করে চলছেন৷ অতি দ্রুত মর্ডালিটি ঠিক করে এই বিষয়ে ঘোষণা দেবেন মুখ্যমন্ত্রী৷ তবে দিন ক্ষণ এখনো বলা যাবে না৷ ১০৩২৩ এর প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top