News Flash

  • Home
  • Uncategorized
  • সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে বের করা হল বাড়ি থেকে
Image

সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে বের করা হল বাড়ি থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুখে ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে৷ নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলার দাম পূজা ত্রিপুরা৷ অভিযুক্ত স্বামীর নাম অভি জয় ত্রিপুর৷ নির্যাতিতা অন্তঃসত্ত্বা মহিলা এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী অফিসে ত্রিপুরাকে গ্রেপ্তারের সংবাদ নেই৷


অভিযুক্তের বাড়ি মনুর মুখ বাহাদুর পাড়ায়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঘটনার বিবরণে জানা যায় গত বেশ কিছুদিন ধরেই অন্তঃসত্ত্বা মহিলা পূজা ত্রিপুরার সঙ্গে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের পারিবারিক বিরোধ চলছে৷পারিবারিক বিরোধের জেরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে৷ প্রতারিতা গৃহবধূ শেষ পর্যন্ত তার বাপের বাড়িতে আশ্রয় নিয়েছে৷


প্রতারিত গৃহবধূ অভিযোগ করেছে এর আগেও তার একটি সন্তানকে নষ্ট করে দিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনেরা৷ এ ব্যাপারে অন্তঃসত্ত্বা নির্যাতিত মহিলা থানায় মামলা দায়ের করে সুবিচার প্রার্থনা করেছে৷অন্য কোন মহিলার সাথে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি নির্যাতিতা মহিলা আবেদন জানিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top