News Flash

  • Home
  • Uncategorized
  • ক্যিাজুয়েল কর্মীদেরবিক্ষোভ জিবিতে
Image

ক্যিাজুয়েল কর্মীদেরবিক্ষোভ জিবিতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জিবি হাসপাতাল পরিদর্শনকালেহিসেব্ হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে তাদের মনের কথা বলতে না পারায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শন করতে গেলে জিবি হাসপাতালে অস্থায়ী কর্মচারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান৷ অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অনেকেরই চাকরির মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে৷ কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে স্থায়ী হিসেবে ঘোষণা করা হয়নি৷
ফলে অবসরে যাওয়ার পর তারা সরকারি কোনো ধরনের সুযোগ-সুবিধা পাবেন না বলে আশঙ্কা৷ এই সংকটময় মুহূর্তে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শন করতে গেলে অসহায় স্বাস্থ্যকর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি তুলে ধরার চেষ্টা করেন৷

তখন ঐ জিবি হাসপাতালে সুপার রঞ্জিতদা সহ অন্যান্য কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরকে দেখা করতে আপত্তি জানায়৷আর মাত্র দু’’মাস পর অবসরে যাবেন এমন এক স্বাস্থ্যকর্মীর মুখ্যমন্ত্রী কাছে আচল পেতে সাহায্য প্রার্থনা করেন৷তখন ঐ সুপার রঞ্জিতদা সহ অন্যান্যরা ওই স্বাস্থ্য কর্মীর সঙ্গে অশালীন ভাষায় কথাবার্তা বলেন বলে অভিযোগ৷ এমনকি মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবি উপস্থাপন করতেন না পারেন সেজন্য বাধা দেওয়া হয়৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওইসব অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা৷ এসব অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের অভিমত করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে চলেছেন৷কিন্তু এর বিনিময়ে তারা ন্যূনতম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷এসব ঘটনার প্রতিবাদে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বৃহস্পতিবার জিবি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷অবিলম্বে জিবি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের নিয়মিত করা সহ অন্যান্য দাবি পূরণের জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top