News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসকের গাফিলতিতে আরও এক শিশুর মত্যু
Image

চিকিৎসকের গাফিলতিতে আরও এক শিশুর মত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ চিকিৎসকের গাফিলতির ফলে ফের এক শিশু মৃত্যুর অভিযোগ৷ ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া মহকুমার বাসিন্দা জামাল হসেনের শিশু পুত্র জুবের আলি বুধবার গভীর রাতে বাড়িতে অসুস্থ হয়ে পরে৷ বুধবার ভোরে পরিবারের লোকজন তাঁকে নিয়ে ছুটে যায় সোনামুড়া হাসপাতালে৷ সেখানে যাওয়ার পর হাসপাতালের চিকিৎসকরা জানান সোনামুড়া হাসপাতালে করোনা আক্রন্ত রোগী পাওয়া গেছে৷ তাই সেখানে আপাতত স্বাস্থ্য পরিষেবা প্রদান বন্ধ৷ তখন পরিবারের লোকজন ঐ শিশুকে নিয়ে ছুটে যায় মেলাঘর হাসপাতালে৷ কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানান হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই৷

তাই ঐ শিশুকে আইজিএম হাসপাতালে রেফার করে দেন৷ জামাল হসেনের অভিযোগ ওনার অসুস্থ শিশু পুত্রকে রেগার করা হলেও হাসপাতালে কোন এ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না৷ একটা এ্যাম্বুলেন্স হাঁসপাতাল চত্বরে দাঁড়ানো থাকলেও হাসপাতালের চিকিৎসকরা জানান সেই এ্যাম্বুলেন্স অন্য রোগী নিয়ে এসেছে৷ এতে দীর্ঘ সময় চলে যায়৷ পরবর্তী সময় অন্য একটি এ্যাম্বুলেন্স আসলে তারা অসুস্থ শিশু জুবের আলিকে নিয়ে আইজিএম হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ বিশ্রামগঞ্জের কাছাকাছি আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে জুবের আলি৷ তখন পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে এ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায়৷ মৃত শিশু জুবের আলীর বাবার অভিযোগ সঠিক সময় এ্যাম্বুলেন্স পাওয়া গেলে ওনার সন্তানকে বাঁচানো যেত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top