News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলের প্রথম তৃতীয় লিঙ্গের চিকিৎসক সফল করোনা-যোদ্ধা
Image

উত্তর-পূর্বাঞ্চলের প্রথম তৃতীয় লিঙ্গের চিকিৎসক সফল করোনা-যোদ্ধা

ইমফল, ২৯ আগস্ট (হি.স.) : উত্তর-পূর্বাঞ্চলের প্রথম তৃতীয় লিঙ্গের চিকিৎসক একাধারে করোনা যোদ্ধা ২৭ বছর বয়সি বেয়নচি লাইশ্রাম এখন নুপিমানবী সম্প্রদায়ের জন্য আশার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন| মণিপুর তথা উত্তর-পূর্বাঞ্চলের প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা চিকিৎসক জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পেরে গর্বিত বোধ করছেন|

ডা. বেয়নচি লাইশ্রাম রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (রিমস্)-এর প্রাক্তনী করোনা যোদ্ধা হিসেবে দারুণভাবে দায়িত্ব পালন করছেন| ইমফলে অবস্থিত সিজা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তিনি|

এক সাক্ষাৎকারে ডা. লাইশ্রাম বলেন, ছেলে রূপেই আমার জন্ম হয়েছিল| কিন্তু, নবম অথবা দশম শ্রেণিতে পড়াশুনার সময় নিজেকে ছেলে বলে চিনতে পারছিলাম না| তিনি জানান, ২০১১ সালে রিমস্ থেকে এমবিবিএস পাশ করি। ২০১৩ সালে পরিবারকে ছেড়ে বেরিয়ে এসেছিলাম। আমার বাবা এতটাই মর্মাহত ছিলেন নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন|

তিনি বুবুই লাইশ্রাম নামে পরিচিত ছিলেন| কিন্ত ২০১৩ সালে মিস ট্রান্স কুইন নর্থইস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর নাম পরিবর্তন করে বেয়নচি রাখেন| পুদুচেরিতে লিঙ্গ পরিবর্তন করতে তিনি অস্ত্রোপচার করেছেন| এর পর থেকে নতুন রূপে তাঁর আত্মপ্রকাশ ঘটেছে| বর্তমানে তিনি নুপিমানবী সম্প্রদায়ের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন| সিজা হাসপাতালের মেডিকেল সুপার ডা. সরোখায়বাম যোগিন্দ্রের কথায়, প্রত্যেক মানুষ সমান| তাই ডা. বেয়নচিকে বাছাই করার আগে তাঁর লিঙ্গ দেখা হয়নি| বেয়নচি তাঁর সাফল্য নিয়ে থেমে থাকেননি। এখন তিনি স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, জানান ডা. সরোখায়বাম|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top