News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন করোনা আক্রান্ত, ৬১ জনই সশস্ত্র বাহিনীর জওয়ান
Image

অরুণাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন করোনা আক্রান্ত, ৬১ জনই সশস্ত্র বাহিনীর জওয়ান

ইটানগর, ১৬ আগস্ট (হি.স.) : অরুণাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে। তাদের মধ্যে ৬১ জন সশস্ত্র বাহিনীর জওয়ান।

রাজ্য সার্ভেইলেন্স অফিসার ডা. এল জাম্পা জানান, অরুণাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩২৭। নতুন আক্রান্তদের মধ্য আনজাও জেলায় সবচেয়ে বেশি। তিনি বলেন, আনজাও জেলায় ২৭ জন, ক্যাপিটাল কমপ্লেক্সে ১৯ জন, পশ্চিম সিয়াঙে ১৬ জন, লোহিত জেলায় ১২ জন, পাপুমপারে জেলায় ৮ জন, পূর্ব সিয়াঙে ৬ জন, চাংলাঙে ৪ জন এবং পূর্ব কামেং ও লোয়ার দিবাং ভ্যালিতে ২ জন করে নতুন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

ডা. জাম্পার কথায়, নতুন আক্রান্তদের মধ্যে ৬১ জন সশস্ত্র বাহিনীর জওয়ান রয়েছেন। তিনি বলেন, আনজাও জেলায় ২৭ জন, পশ্চিম সিয়াঙে ১৪ জন, পাপুমপারে জেলায় ৭ জন, লোহিত জেলায় ৬ জন, পূর্ব সিয়াং জেলায় ৫ জন এবং চাংলাং জেলায় ২ জন সশস্ত্র বাহিনীর জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন।

তাঁর দাবি, নতুন করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন ছাড়া বাকিদের করোনা-র কোনও লক্ষণ নেই। তিনি বলেন, ১ আগস্ট থেকে ৩৮৩ জন সুরক্ষা কর্মী ওই রোগে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আরও ৪২ জন রোগ-মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। তাঁর কথায়, অরুণাচলে এখন পর্যন্ত ১,৬৩৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন। সাথে তিনি যোগ করেন, আগস্ট মাসেই নতুন করে ৮৪৫ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top