অযোধ্যার ভূমি পুজো নিয়ে সন্তোষ প্রকাশ কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি. স.): অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ভূমি পুজো উপলক্ষে সন্তোষ প্রকাশ করেছে কংগ্রেস শিবির।এই তালিকায় রয়েছে বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা।বুধবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এর জন্য ভূমি পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমি পুজো উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।কংগ্রেসের শিবিরও এ বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে বর্ষিয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা জানিয়েছেন, রাম ভক্তরা দীর্ঘ সময় ধরে নিজেদের আরাধ্য দেবতার জন্য বিশাল মন্দির তৈরীর অপেক্ষায় ছিল।যা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া ভূমি পুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে। আজকের দিন দেশবাসীর জন্য খুশির দিন। মন্দির নির্মাণ নিয়ে সুপ্রিমকোর্টে তরফ থেকে যে রায়দান হয়েছিল তাকে কংগ্রেসের তরফ থেকে স্বাগত জানানো হয়েছিল।ভগবান রাম করুণা, মানবতা, মর্যাদা, ন্যায় প্রতীক। রাজনীতি এবং আস্থা পৃথক ভাবনা। এই দুটির মধ্যে দূরত্ব থাকাটা প্রয়োজন।শ্রী রামচন্দ্রের ভাবনাকে কখনও সীমিত পরিসরে রাখা উচিত নয়।অযোধ্যায় ভূমি পুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বডরা।