নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ জুলাই৷৷ রবিবার সকালে বিশালগড়ের পশ্চিম গোকুলনগর এলাকার জঙ্গল থেকে চিতাবাঘ আটক করতে সক্ষম হয়েছেন এলাকাবাসী৷ ফাঁদ পেতে এই চিতা বাঘটি আটক করা হয়৷ চিতাবাঘ আটক করার সংবাদ ছড়িয়ে পড়তে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ চিতাবাঘকে দেখতে কৌতুহলী জনগণের ভিড় জমে ওই এলাকায়৷ খবর পাঠানো হয় বড় দপ্তরের কর্মকর্তাদের কাছে৷
চিতাবাঘ আটক করার সংবাদপএ বড় দপ্তরের কর্মকর্তারা গোকুলনগর এলাকায় ছুটে আসেন৷ অবশেষে আটক করা চিতাবাঘ বনদপ্তর এর কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়৷ এটিকে সিপাহিজলা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে৷ উল্লেখ্য গত কিছুদিন আগেও ওই এলাকায় দুটি চিতাবাঘ দেখতে পান স্থানীয় জনগণ৷ স্থানীয় মানুষের তারাকে চিতাবাঘ গুলি জঙ্গলের তার ঢাকা দিয়েছিল৷ এলাকার জঙ্গলেই বেশ কিছুদিন ধরে চিতাবাঘ চিতা শাবক অবস্থান করছিল৷
স্থানীয় সূত্রে জানা গেছে ওই চিতাবাঘ গুলি এলাকার বিভিন্ন বাড়িঘর থেকে হাঁস মোরগ সহ বিভিন্ন পালিত পশু পাখি নিয়ে গেছে৷ চিতাবাঘের তাণ্ডবে এলাকার জনগণ রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিলেন৷ কখন যে কোন অঘটন ঘটে যায় তা নিয়ে দুশ্চিন্তায় দিনাতিপাত করছেন এলাকার মানুষজন৷ সে কারণে এলাকার লোকজন জঙ্গলে ফাঁদ পেতেছিলেন চিতাবাঘকে আটক করার জন্য৷ অবশেষে সেই ফাঁদে ধরা পড়েছে একটি চিতাবাঘ৷ এলাকার জঙ্গলে আরো চিতাবাঘ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন৷

