News Flash

  • Home
  • Uncategorized
  • জেলে কবি ভারবারা রাওয়ের জন্য মেডিক্যাল পরিষেবার আর্জি পরিবারের
Image

জেলে কবি ভারবারা রাওয়ের জন্য মেডিক্যাল পরিষেবার আর্জি পরিবারের

মুম্বই, ১২ জুলাই (হি.স.) :  করোনার আবহে ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত বিশিষ্ট কবি ভারবারা রাওকে সত্ত্বর মেডিক্যাল পরিষেবার উপলব্ধ করানোর আর্জি জানিয়েছে তাঁর পরিবার।  ভারবারা রাওয়ের জীবন সংকটে রয়েছে বলে দাবি করে রবিবার তাঁর পরিবার কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারের কাছে আর্জি জানিয়েছে ।

রাওয়ের বোনপো এন ভেনুগোপাল রাও বলেন, ‘রাষ্ট্র ওঁনাকে হত্যার পরিকল্পনা করছে।ওঁনার ব্রেন ড্যামেজ হচ্ছে ধীরে ধীরে। আমাদের একমাত্র দাবি হল ওঁনাকে মেডিকাল পরিষেবার মধ্যে রাখা  নাহলে পরিবারকে ওঁনার খেয়াল রাখার অনুমতি দিক সরকার। আমরা দেখভাল করব। ভারতের সংবিধান সকলকে বাঁচার অধিকার দিয়েছে। ওঁনার জীবন সংকটে রয়েছে। দয়া করে ভারবারা রাওকে জেলে মেরে ফেলবেন না’।

উল্লেখ্য, নভি মুম্বইয়ের তালোজা জেলেবন্দি রয়েছেন তেলুগু সাহিত্যের এই বিশিষ্ট কবি। ২০১৮ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁওয়ে দলিত বিজয়দিবস অনুষ্ঠানে বড় গন্ডগোল হয়েছিল। সেই ঝামেলায় জড়িত থাকার অপরাধে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্ত করার অভিযোগে অভিযুক্ত ৮১ বছর বয়স্ক অধ্যাপক ও কবি ভারাভারা রাও। ২০১৮ সালের আগস্ট মাসে গ্রেফতার করা হয় তাঁকে।এরপর জামিনে মুক্তি পান তিনি,পরে ফের সেপ্টেম্বর মাসে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলেই রয়েছেন ভারবারা রাও। করোনা পরিস্থিতিতে তাঁর স্বাস্থ্যের কথা বিচার করে জামিনে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছিল পরিবার,কিন্তু গত ২৭শে জুন সেই আবেদন খারিজ করে দেয় বিশেষ আদালত।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top