দুই দেশ শান্তির জন্য সহমত, জানাল চিন

বেজিং, ৬ জুলাই (হি. স.):  ভারতের কূটনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে গালওয়ান উপত্যকা থেকে দুই কিলোমিটার পিছিয়ে গিয়েছে চিন। এই বড় সাফল্যের পেছনে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের যে বিশেষ ভূমিকা রয়েছে তা বলাই বাহুল্য।

রবিবার বিকেলে চিনা বিদেশমন্ত্রী বাংগ ইয়র সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলাপচারিতা করেছিলেন। এরপরই সোমবার চিনা বিদেশমন্ত্রকের তরফ থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে দুই পক্ষই সীমান্ত বিবাদ এবং হিংসা কম করতে আগ্রহী। এই ক্ষেত্রে দুই দেশই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামী দিনের দুই দেশই প্রতিনিধি পর্যায়ে বৈঠক চালিয়ে যাবে সীমান্ত বিবাদ মিটিয়ে নেওয়ার জন্য।

সম্প্রতি সামরিক পর্যায় দুই তরফের যে বৈঠক হয়েছে তাকে স্বাগত জানিয়েছে চিন। আগামী দিনেও এরকম ধরণের বৈঠক হবে। সামরিক পর্যায়ের বৈঠকে দুই দেশ যে সকল সিদ্ধান্ত নিয়েছে তার সবকটি কার্যকর করা হবে। বিতর্কিত এলাকায় ফরোয়ার্ড পোস্টগুলিতে দুই দেশের যে সকল সেনা রয়েছে তা দুই দেশ প্রত্যাহার করে নেবে।চিন নিজের সীমান্ত রক্ষা করতে বদ্ধপরিকর।কিন্তু তাই বলে সীমান্ত হিংসা একদম চাইছে না তারা। দুই দেশ একসাথে সমস্ত কিছুর সমাধান করবে।