দেবর-বৌদির প্রেম, জুটিকে ধরে গণধোলাই দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই৷৷  উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকার ব্রজেন্দ্র নগরে বৌদিকে নিয়ে পালিয়ে গিয়ে উত্তম-মধ্যম খেলো দেবর৷ অভিযুক্তের নাম অমিত মালাকার৷ পেশায় রেশন ডিলার৷ তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে৷



অপরদিকে বৌদিরও সন্তান রয়েছে৷ এরইমধ্যে বৌদির প্রেমে হাবুডুবু খেয়ে দুজনে পালিয়ে যায়৷ ধর্মনগর পদ্মপুরে পরকীয়া প্রেমিক জুটিকে আটক করে উত্তম-মধ্যম দেন স্থানীয়রা৷ উত্তম-মধ্যমে দু’’জনেই গুরুতরভাবে আহত হন৷ তাদেরকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাদের নির্বাচনী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে অবশ্য থানায় কোন মামলা দায়ের করা হয়নি৷ পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে৷