নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ সমগ্র বিশ্বজুরে চলছে করোনা ভাইরাসের অতিমারি৷ এই অতিমারির পাশাপাশি শুরু হচ্ছে ম্যালেরিয়ার প্রাদুরভাব৷ এই মেলেরিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরলেন ডিস্ট্রিক মেলেরিয়া অফিসার ডাক্তার সুব্রত দাস৷ তিনি জানান বর্তমানে করোনা ভাইরাসের ফলে জ্বর আসলে সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টিহয়৷ সকলের মধ্যে একটাই ভাবনা জ্বর হলে করুনা ভাইরাসের উপসর্গ৷
ডাক্তার সুব্রত দাস জানান সমস্ত জ্বর করুনা ভাইরাসের উপসগ না৷ কিছু কিছু জ্বর এমনিতে হয়ে থাকে আর কিছু কিছু জ্বর মেলেরিয়া হতেপারে৷ তাই তিনি সকলকে জানান ম্যালেরিয়াহলে ঘরে বসে না থেকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে অথবা আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে৷ ডাক্তার সুব্রত দাস গতবছরের ও এই বছরের ম্যালেরিয়া সংক্রমনে সমগ্র দক্ষিণ ত্রিপুরার চিত্র সকলের সামনে তুলে ধরেন৷ তিনি জানান গত বছরে সমগ্র দক্ষিণ ত্রিপুরায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ৩৮৮৭ জন৷ যার মধ্যে গতবছরের জানুয়ারী মাস থেকে মে মাস পর্যন্ত এই আক্রান্তের সংখ্যা ছিলো ৫০৬ জন৷ এইবছর জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত এই মেলেরিয়ার সংখ্যা দারিয়েছে ১৪৮ জন৷ গত বছরের তুলনায় এইবছর ম্যালেরিয়া সংক্রমনের সংখ্যা অনেকটা কমেছে বলে জানান ডাক্তার সুব্রত দাস৷ তিনি জানান ম্যালেরিয়া দমনে স্বাস্থ্যদপ্তর থেকে ২ লক্ষ ৫ হাজার ৩৬৯ টা ঔষধ লাগানো মশারি বিতরন করাহয়েছে৷ এছারা প্রতিনিয়ত স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে নানান জায়গায় ডি ডি টি স্প্রে করা হচ্ছে৷
2020-07-01

