News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি, চলবে ১৫ জুলাই পর্যন্ত
Image

নাগাল্যান্ডেও লকডাউনের মেয়াদ বৃদ্ধি, চলবে ১৫ জুলাই পর্যন্ত

কোহিমা, ৩০ জুন (হি.স.) : মণিপুরের পর এবার নাগাল্যান্ডেও লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে রাজ্যের গৃহ দফতরের প্রধানসচিব অভিজিৎ সিনহা বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে চর্চা হয়েছে। স্বাস্থ্য এবং গৃহ দফতর নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে মতামত দিয়েছে। সে মোতাবেক নির্দেশ জারি করা হয়েছে, বলেন তিনি। তাঁর কথায়, লকডাউন শীর্ষক গত ৪ মে-র নির্দেশিকা গোটা রাজ্যে কার্যকর হবে।

সাথে তিনি যোগ করেন, নাগাল্যান্ড সরকারের গত ১০ জুন এবং ২০ জুনের নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠান খোলা থাকবে, স্থানীয় ট্যাক্সি ও রিকশাও যাতায়াত করতে পারবে। তিনি বলেন, নাগাল্যান্ডে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার যথেষ্ট ওয়াকিবহাল। ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে লকডাউনের মেয়াদ বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত বলে তিনি দাবি করেন।

অভিজিৎ সিনহা বলেন, নাগাল্যান্ডেএ বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯। তাঁদের মধ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৯১। সুস্থ হয়েছেন ১৬৮ জন। তাঁর দাবি, করোনা আক্রান্তদের কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা চলছে। তবে, ২৬৬ জন করোনা আক্রান্তের সংশ্লিষ্ট রোগের কোনও লক্ষণ নেই। তিনি বলেন, ১১,৬৬১ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৭,৬৩৭টি নমুনা-র পরীক্ষা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top