News Flash

  • Home
  • Uncategorized
  • মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু
Image

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ মে৷৷ মর্মান্তিক এক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উদয়পুর মহকুমা ধীন বাগমা বিধানসভা কেন্দ্র অধীন লক্ষীপতি এলাকায়৷ শনি পূজোর প্রসাদ খেয়ে ঘরে ফেরা হলো না এক শিশু কন্যার৷ বাড়ির ভগ্ণ মাটির দেওয়াল ভেঙ্গে মাটির চাপায় মর্মান্তিক ভাবে মৃত্যু হলো ১২ বছরের এক নাবালিকার ন শনিবার রাতে পিত্রা পুলিশ ফাঁড়ির লক্ষ্মীপতি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় ন ঘটনার বিবরণে জানা যায় শনিবার সন্ধ্যায় প্রিয়াঙ্কা মজুমদার তার প্রতিবেশী বাড়িতে শনি পূজার প্রসাদ খেতে গিয়েছিলো ন সেখান থেকেই বাড়ি ফেরার পথে নিজ বাড়িতে ভগ্ণপ্রায় মাটির দেওয়াল ধসে পড়ে তার উপর৷

মাটি খুঁড়ে প্রিয়াঙ্কাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে মহারানী প্রাথমিক হাসপাতালে এবং পরে গোমতী জেলা হাসপাতালে পাঠানো হলে হাসপাতালেই প্রিয়াঙ্কার মৃত্যু ঘটে ন প্রিয়াঙ্কা ছিলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী ন স্থানীয় সূত্রে জানা যায় মৃত নাবালিকা কন্যার বাবা বিশ্বজিৎ মজুমদার বর্তমানে কর্মসূত্রে সৌদি আরবে রয়েছেন ন বাড়িতে প্রিয়াঙ্কার ছোট্ট একটি বোন ও মা রয়েছে বলে জানা যায় ন বাবার অবর্তমানে দরিদ্র এই পরিবারে মর্মান্তিক এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ন রবিবার প্রিয়াঙ্কা মজুমদারের নিথর দেহ পোস্টমর্টেম এর পর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে৷ এদিকে মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সমস্ত লোকজন সহ পাড়া প্রতিবেশী সকলে৷

Releated Posts

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

দিল্লিতে ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা, পারদ নামল ৬ ডিগ্রিতে

নয়াদিলি, ১৫ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে ঘন থেকে অতি ঘন কুয়াশার ‘কমলা’ সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর…

ByByadmin Jan 15, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top