News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা : ১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার, নেশাকারবারি পলাতক
Image

ত্রিপুরা : ১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার, নেশাকারবারি পলাতক

আগরতলা, ৯ মার্চ (হি. স.) : নেশা বিরোধী অভিযানে নেমে নেশা সামগ্রী উদ্ধার সম্ভব হয়নি। তবে, ১৮০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ। ওই কৌটা ব্রাউন সুগার রাখার কাজে ব্যবহৃত হয় বলে পুলিশ জানিয়েছে। তবে, নেশা কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। 

আজ গোপন খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র নেতৃত্বে পুলিশ বিবেকানন্দ আবাসনে অভিযান চালায়। ওই অভিযানে ১৮,০০০ ব্রাউন সুগারের খালি কৌটা উদ্ধার করেছে পুলিশ। এ-বিষয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও বিস্তারিত জানাতে রাজি হননি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, ওই কৌটাগুলির মালিক বাবুল দাস পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান। ফলে, ওই অভিযানে ব্রাউন সুগার উদ্ধার হয়নি। 

কিন্তু, বাবুল দাসের পালিয়ে যাওয়া নিয়ে পুলিশের ভূমিকায় নানা প্রশ্ন উঠছে। কারণ, পুলিশের অভিযানের খবর বাবুল দাস কিভাবে জানলেন সেই প্রশ্নের উত্তর মিলছে না। এদিকে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এসডিপিও-র ওই অভিযান নিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়া রহস্য আরো বাড়িয়েছে। 

ত্রিপুরায় নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। ফলে, প্রতিনিয়ত রাজ্যের কোন না কোন প্রান্তে নেশা সামগ্রী উদ্ধার হচ্ছে। তবে, আজকের ঘটনা ভীষণ রহস্যজনক বলেই মনে করা হচ্ছে। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top