News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী স্বামী
Image

স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ সংসারে অশান্তির জেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ মৃতের বোন ও কাকার অভিযোগ, স্ত্রীর অবৈধ সম্পর্কের কারণেই ওই ঘটনাটি ঘটেছে৷
পুলিশ জানিয়েছে, ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অধীন গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মহাদেব বাড়ি সংলগ্ণ এলাকার বাসিন্দা রিপন দেব(৩৫) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ বাড়ির পাশে মহাদেব মন্দিরের পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে৷


মৃতের বোন জানিয়েছেন, ৫ বছর আগে অর্পিতা সাহার সাথে রিপনের বিয়ে হয়েছিল৷ তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে৷ কিন্তু, গত বছর ধরে তার স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তখন থেকেই তাদের সংসারে অশান্তি শুরু হয়৷ রিপন একটি স্বর্ণের দোকানে করতেন৷ মৃতের বোন জানান, গতকাল বিকেল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ আজ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে৷


কৈলাসহর থানার পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে দেয়৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top