বেজিং, ১১ ফ্রেবুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত চিনে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরিচ্যুত একাধিক আধিকারিক | করোনাভাইরাসে মানুষের মৃত্যুর মিছিল ঠেকাতে ব্যর্থ হওয়ায় হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশন প্রধানের পাশাপাশি একাধিক আধিকারিককে চাকরিচ্যুত করা হয়েছে বলে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যেমের খবরে জানা গেছে |
হুবেই স্বাস্থ্য কমিশন নিশ্চিত করেছে, কেবলমাত্র সোমবার চিনের হুবেই প্রদেশেই মৃতের সংখ্যা ১০৩। সেইসঙ্গে গতকাল সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ২০৯৭ জন। জেরে ক্ষিপ্ত প্রশাসন হুবেই প্রদেশের একাধিক আধিকারিকের চাকরি কেড়ে নেয় | খবরে বলা হয়, চাকরিচ্যুতদের মধ্যে হুবেই স্বাস্থ্য কমিশনের পার্টি সেক্রেটারি ও কমিশন প্রধানও রয়েছেন। এ পর্যন্ত করোনা ভাইরাস ইস্যুতে চাকরিচ্যুত সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা তারা। এছাড়া অনুদান ব্যবস্থাপনায় যথাযহত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে স্থানীয় রেড ক্রসের সহকারী পরিচালককেও বরখাস্ত করা হয়েছে।
এদিকে, বর্তমানে চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজাররের বেশি। চিনের প্রেসিডেন্ট শি জিন পিং করোনা ভাইরাস মোকাবিলায় আরও ‘কার্যকর পদক্ষেপ’ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এরই মাঝে করোনাভাইরাস সঙ্কট পর্যবেক্ষণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিশেষজ্ঞ দল এরই মাঝে চিনে পৌঁছেছে।

