News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সার রেজিস্ট্রেশনে সময়সীমা বাড়ানো হয়নি, ধরপাকড়ে শিথিলতা ১০ জানুয়ারি পর্যন্ত
Image

ই-রিক্সার রেজিস্ট্রেশনে সময়সীমা বাড়ানো হয়নি, ধরপাকড়ে শিথিলতা ১০ জানুয়ারি পর্যন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ ই-রিক্সা রেজিস্ট্রেশনে পুনরায় সুযোগ দিয়েছে রাজ্য সরকার৷ সময়সীমা বাড়ানো না হলেও আগামী ১০ জানুয়ারি পর্যন্ত কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না স্থির করেছে ত্রিপুরা সরকার৷ বরং ওই সময়ের মধ্যে ই-রিক্সার রেজিস্ট্রেশন করার জন্য তাঁদের বোঝাবে পরিবহন দফতর৷


আজ পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, ই-রিক্সায় রেজিস্ট্রেশন খুবই জরুরি৷ কারণ, যে কোন দুর্ঘটনায় রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সার চালক এবং যাত্রীরা বীমা সংস্থার কাছ থেকে কোন সুবিধা পাবেন না৷ তাতে তাঁদের ভীষণ ক্ষতি হবে৷ পরিবহন মন্ত্রীর দাবি, রাজ্য সরকার একজন ই-রিক্সার বিরুদ্ধে নয়৷ কারোর রুজি-রুটিতে আঘাত আসুক তাও চাই না আমরা৷ কিন্তু, দীর্ঘকাল ধরে বেআইনি ভাবে চলা কোন পদ্ধতিকে মেনে নেওয়া যায় না৷ তিনি জানান, ৩১ ডিসেম্বর ই-রিক্সা রেজিস্ট্রেশনের অন্তিম সময়সীমা ছিল৷ কিন্তু, ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে আপাতত রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সা চালকদের ধরপাকড় করা হবে না৷ কারণ, ত্রিপুরা সরকার চাইছে সকলকে বুঝিয়ে ই-রিক্সার রেজিস্ট্রেশন করে নেওয়া হোক৷


এদিন পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ত্রিপুরায় প্রায় ৫,৫০০ ই-রিক্সা রয়েছে৷ তার মধ্যে গতকাল পর্যন্ত ১২৪৭টি ই-রিক্সা রেজিস্ট্রেশন করেছে৷ তাছাড়া, আরো ২৩৫০টি ই-রিক্সা টেস্টিং সার্টিফিকেট পেয়েছে৷ শুধু তাই নয়, অসম থেকে ক্রয় করা ৬০০-৭০০ ই-রিক্সার মডেল অনুমোদিত বলে প্রমান মিলেছে৷ তাই, ওই ই-রিক্সা বিক্রেতাদের স্থানীয় ডিলারদের মাধ্যমে রেজিস্ট্রেশনের উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, ই-রিক্সা চালকদের মধ্যে রেজিস্ট্রেশনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ কারণ, খুবই অল্প সংখ্যাক ই-রিক্সা এখনো রেজিস্ট্রেশনের কোন উদ্যোগ নেয় নি৷ তাই, আজ ধরপাকড় শুরু না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে, নজরদারি থাকবে, এমনকি রেজিসর্েশন বিহীন ই-রিক্সা চালকদের বোঝানো হবে৷


এ-বিষয়ে পরিবহন সচিব এল. ডারলং জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন বিহীন কোন ই-রিক্সা ধরপাকড় করা হবে না৷ বরং, ওই সময়ের মধ্যে ই-রিক্সা চালকদের রেজিস্ট্রেশনের জন্য বোঝানো হবে৷ পশ্চিম জেলা ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত জানিয়েছেন, আজ রাস্তায় রেজিস্ট্রেশন বিহীন ই-রিক্সা প্রায় দেখাই যায়নি৷ কারণ, তাঁরাও বুঝে গেছেন রেজিস্ট্রেশন ছাড়া রাস্তায় ই-রিক্সা চালানো বেআইনি৷ তিনি বলেন, সমস্ত ই-রিক্সা চালকদের রেজিস্ট্রেশনের জন্য বোঝানো হচ্ছে৷ আশা করি তাঁরা আমাদের ডাকে নিশ্চয় সাড়া দেবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top