নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ হঠাৎ নেমেছে বৃষ্টি৷ ফলে স্বাভাবিক জীবনে কিছুটা ছন্দপতন হয়েছে৷ পারদ নেমে যাওয়ায় শীতের প্রকোপ মানুষ অনুভব করতে পারছেন৷ গতকাল রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে৷ স্বাভাবিক ভাবেই তাপমাত্রা কিছুটা নেমেছে৷ আবহাওয়া দফতরের বক্তব্য, ওড়িশা থেকে ত্রিপুরা পর্যন্ত নিম্নচাপের জন্যই এই বৃষ্টিপাত হয়েছে৷ আগামী জানুয়ারিতে প্রথম সপ্তাহে ফের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে৷

আবহাওয়া দফতরের আধিকারিকের কথায়, আগামী দুদিন ত্রিপুরায় ঘন কুয়াশা দেখা যাবে৷ তাতে সূযর্োদয়ের পর সকালের অধিকাংশ সময় দৃশ্যমানতা কম থাকবে৷ ২৯ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়ার এমনই পরিস্থিতি থাকবে৷ তাছাড়া, বৃষ্টিপাতের কারণে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠা-নামা করবে৷ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারিতে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দফতরের আধিকারিক জানিয়েছেন, জানুয়ারিতে প্রথম সপ্তাহেও ঘন কুয়াশা দেখা যাবে৷
তাপমাত্রাও তখন উঠা-নামা করবে পারদ৷ তবে শীতের আমেজে কোনও প্রভাব পড়বে না, তা অনেকটাই নিশ্চিত৷ তাঁর কথায়, আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সবর্োচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হবে৷

