News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : দেশবাসীকে বিভ্রান্ত না হতে আবেদন জিষ্ণু ও রেবতির
Image

এনআরসি : দেশবাসীকে বিভ্রান্ত না হতে আবেদন জিষ্ণু ও রেবতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ নাগরিকত্ব (সংশোধিত) আইন নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখনও চর্চা করছেন৷ কিন্তু, মানুষকে এই আইন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে৷ আইনে কি রয়েছে না জেনেই সারা দেশ তোলপাড় করে তুলেছেন বিরোধীরা৷ সোমবার এভাবেই নাগরিকত্ব আইনের বিরোধিতাকে বিঁধলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী আইনে দেশের কেউই ক্ষতিগ্রস্ত হবেন না৷ এদিকে, পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতি মোহন ত্রিপুরাও নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করে বলেন, সারা দেশকে শুধুই বিরোধিতার জন্য অশান্ত করে তুলেছেন বিরোধীরা৷ তাঁরা সস্তা রাজনীতির পরিচয় দিচ্ছেন৷


উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে৷ রাজ্যের পাশাপাশি গোটা দেশেও এর ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে না৷ তাঁর দাবি, পূর্বতন সরকার ১২০০ কোটি টাকা দেনা রেখে গেছে৷ অথচ, তারাই এখন রাজ্য সরকারের কাজকর্মের সমালোচনা করছেন৷ গঠনমূলক সমালোচনার বদলে নেতিবাচক ভূমিকাই ফুটে উঠছে বিরোধীদের৷ তাঁর কথায়, সারা দেশেও একই হাওয়া বইছে৷ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে না বুঝে বিরোধীরা চিৎকার করছেন৷


তিনি বলেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর তাতে রাষ্ট্রপতির শিলমোহর পড়েছে৷ কিন্তু, এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই বিল রূপায়ণে চর্চা করছেন৷ তিনি বলেন, এনআরসি নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার৷ তেমনি নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নে এখনও কোন ঘোষণা দেয়নি কেন্দ্রীয় সরকার৷ ফলে, না জেনে না বুঝেই বিরোধীরা সারা দেশ তোলপাড় করছেন৷ তাদের চিৎকারে দেশ অশান্ত হয়ে রয়েছে৷ তার দাবি, বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছেন৷ তাই তিনি সকলকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানিয়েছেন৷ তাঁর কথায়, শান্তি ও সৌভ্রাতৃত্ব উন্নয়নের একমাত্র মাধ্যম৷
সাংসদ রেবতি ত্রিপুরাও নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সওয়াল করেছেন৷

তাঁর দাবি, বিরোধীরা এই আইন নিয়ে সারা দেশে উস্কানি দিচ্ছেন৷ শান্তির ভারতে অশান্তির ছায়া ঘুরপাক খাচ্ছে৷ রেবতি ত্রিপুরা বলেন, বিরোধীরা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে৷ এই ধরনের সস্তা রাজনীতি কোনভাবেই মেনে নেওয়া যায় না৷ তিনি এর বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন৷ তাঁর দাবি, রাজ্য ও কেন্দ্রীয় সরকার জাতি-উপজাতি উভয় অংশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top