News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নিরাপত্তা : ৩ জানুয়ারির মিছিলে রাজ্যবাসীকে শামিল হওয়ার আহ্বান বিজেপি বিধায়ক সুদীপের
Image

নারী নিরাপত্তা : ৩ জানুয়ারির মিছিলে রাজ্যবাসীকে শামিল হওয়ার আহ্বান বিজেপি বিধায়ক সুদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ডিসেম্বর৷৷ নারী নিরাপত্তার প্রশ্ণে ত্রিপুরাবাসীকে আগামী ৩ জানুয়ারির মিছিলে শামিল হওয়ার ডাক দিয়েছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ ত্রিপুরাবাসীর কাছে নারীর নিরাপত্তায় সৈনিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি৷
প্রসঙ্গত, গতকাল জনৈক সুকলছাত্রী ধর্ষণের ঘটনায় তিনি আজ শনিবার জিবি হাসপাতালে ধর্ষিতার খোঁজ নিতে গিয়েছিলেন৷ সেখানে তিনি সাংবাদিকদের কাছে ওই ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন৷ এর পরই তিনি নারী নিরাপত্তার প্রশ্ণে মিছিলের ডাক দেন৷


এক ফেসবুক বার্তায় আজ তিনি বলেন, রূপ-রস-গন্ধে এই বসুন্ধরা বার বার তার ঐতিহ্যে অনড় থেকেছে৷ আমাদের দেশ নানা জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মিলনভূমি৷ এই দেশকে বেগবান করেছে হাজারো-লাখো মানুষের শ্রম, স্বপ্ণ আর দূরদর্শিতা৷ তাঁর বক্তব্যের সাথে সকলে একমত হবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷


আক্ষেপ করে সুদীপ বলেন, মুনি-ঋষিদের কাঙ্ক্ষিত স্বদেশ এখন রক্তাক্ত৷ নানাভাবে আহত৷ এই ভূখণ্ডের দিকে দিকে ‘ধর্ষণ’ শব্দটি এখন সকাল-বিকালের ভয়াবহতা হিসেবে পরিণত হয়েছে৷ সাথে তিনি উষ্মা প্রকাশ করে বলেন, দিকে দিকে দেশের নারী অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছেন৷ শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়া মা-মেয়ে-বোনেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নানা সময়৷
তাঁর দাবি, এমন পরিস্থিতিতে পিছিয়ে নেই আমাদের রাজ্যও৷ ত্রিপুরা থেকে প্রকাশিত প্রভাতী কাগজগুলো হাতে নিলে এবং বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোতে চোখ রাখলেই প্রায় প্রতিদিন ধর্ষণ, খুন, বধূহত্যা, পণ সংক্রান্ত অত্যাচার ইত্যাদির খবর চোখে পড়ে৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ৩ বছরের শিশু থেকে ৮২ বছরের বৃদ্ধা, কেউই দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছেন না৷ অথচ, আমরা সকলে নিজেদের ড্রইংরুমে বসে প্রতিবাদ, অন্যায়, ব্যভিচার ইত্যাদি শব্দগুলো নিয়ে মেতে থাকি৷
এ প্রসঙ্গে তাঁর ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে আহ্বান, সময় হয়েছে৷ আরও একটি বছর শেষ৷ নতুন একটি বছরে শুরু৷ আসুন, প্রতিজ্ঞা করি, আমরা আরও ঐক্যবদ্ধ হব৷

আমাদের রাজ্য তথা দেশের মা-বোনদের সম্মান রক্ষায় নিজেদের সমস্ত বোধকে জাগ্রত রাখব৷ তাঁর আরও আবেদন, ত্রিপুরার প্রতিটি কোণায় আমরা মা-বোনদের সম্মান রক্ষায় নিজেরাই এক-একজন কাণ্ডারি হয়ে উঠব৷ বন্ধ করব ধর্ষণ, পণের কারণে বধূহত্যা৷ নারীর অপমান, লাঞ্ছনা, শ্লীলতাহানিতে নিজেরাই প্রতিরোধের ব্যরিকেড তৈরি করব৷ বিধায়কের মতে, নতুন বছরে এটাই হবে আমাদের অন্যতম প্রধান সংকল্প ও প্রতিজ্ঞা৷ নিজের কাছে নিজের অঙ্গীকার৷ তাই তিনি আগামী ৩ জানুয়ারি আগরতলা শহরে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে সকাল ১১টায় একটি অরাজনৈতিক জমায়েত ও পথ মিছিলের আহ্বান জানিয়েছেন৷ রাজ্যের সকল অংশের নাগরিকদের কাছে তিনি অনুরোধ জানান, ওই মিছিলে সমগ্র ত্রিপুরাবাসী অংশগ্রহণ করুন৷ তাঁর দাবি, আপনারা ওইদিন সমাজকে পাল্টে দেওয়ার, শুধরে দেওয়ার সৈনিক হয়ে উঠুন৷ তিনি মনে করেন, আমাদের চারপাশে সংগঠিত অন্যায়ের নিত্য চিত্রগুলোকে ধুয়ে-মুছে সাফ করে দিতে পারবেন ত্রিপুরাবাসী৷ তাঁর বিশ্বাস, প্রতিজ্ঞায় মুষ্টিবদ্ধ ভাবনাকে জাগিয়ে রাখার এই সামান্য উদ্যোগে ত্রিপুরাবাসী পাশে থাকবেন এবং প্রতিবাদে প্রতিরোধে, শুভশক্তির উদয়ে সাহস জোগাবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top