News Flash

  • Home
  • Uncategorized
  • অকাল বন্যার কবলে অসম, বহু ট্রেন বাতিল, রেলসেতুর ওপর দিয়ে বইছে ধনশিরি নদীর জল
Image

অকাল বন্যার কবলে অসম, বহু ট্রেন বাতিল, রেলসেতুর ওপর দিয়ে বইছে ধনশিরি নদীর জল

গুয়াহাটি, ২৮ অক্টোবর (হি.স.) : গত তিনদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে কপিলি, হরলংফার, বড়পানি, ধনশিরি ইত্যাদি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সংশ্লিষ্ট বিস্তীর্ণ এলাকা অকাল বন্যার কবলে পড়েছে। কয়েকটি জায়গায় রেল লাইন এবং রেলসেতুর ওপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় শতাব্দি এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের বাণিজ্য শাখার ম্যানেজার অশোককুমার দে এই খবর দিয়ে জানান, উজানগামী (ডিব্রুগড়) যাত্ৰীবাহী সব ট্রেন চলাচল বাতিল করা হয়েছে৷ বোকাজান এবং চুঙাজানের মধ্যবর্তী ২৪৩ নম্বর রেলসেতুর ওপর দিয়ে ধনশিরি নদীর জল প্রবাহিত হচ্ছে হলে জানান বাণিজ্য ম্যানেজার অশোক দে। তিনি জানান, যাত্ৰীদের নিরাপত্তার প্ৰতি লক্ষ্য রেখে ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়েছে৷ তাছাড়া, গতকাল রাত প্রায় নয়টা পঞ্চান্ন মিনিট থেকে ডিব্রুগড়গামী দুটি যাত্রীবাহী ট্রেন ফারকাটিং জংশনে আটকে রাখা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকটি ট্রেন লামডিঙে আটকে রাখার পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনের গতিপথ বদলে দিয়েছেন রেল কর্তৃপক্ষ।

লামডিং ডিভিশনের বাণিজ্য শাখার ম্যানেজার অশোককুমার দে জানান, ১৩২৮২ রাজেন্দ্ৰনগর এক্সপ্ৰেস ডিমাপুরে, ৫৫৯০২ তিনসুকিয়া-লামডিং যাত্ৰীবাহী ট্রেন বড়পথারে, ১৫৭১৭ মরিয়নি স্পেশাল বোকাজানে, ১৫৯৫৯ কামরূপ এক্সপ্ৰেস এবং ১৪০৫৬ ব্ৰহ্মপুত্ৰ এক্সপ্ৰেস লামডিঙে আটকে রাখা হয়েছে৷ তাছাড়া ৫৫৯০১ লামডিং-তিনসুকিয়া যাত্ৰীবাহী ট্রেন এবং ১৫৬০৩ গুয়াহাটি-লিডু ইন্টারসিটি এক্সপ্ৰেস বাতিল করা হয়েছে বলেও জানান রেল দফতরের শীৰ্ষ আধিকারিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top