নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : দিল্লির বিশেষ আদালতে স্বস্তি পেলেন রবার্ট বঢরা। অর্থ তছরুপ মামলায় অভিযুক্ত রবার্ট বঢরার আবেদন বিদেশে যাওয়ার বিদেশে যাওয়ার আবেদনে শুক্রবার অনুমতি দিল দিল্লির বিশেষ আদালত। একই মামলায় আগাম জামিন দেওয়া হয়েছে তাঁকে।

এর আগে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে রবার্ট বঢরা বলেছিলেন, ব্যবসার কাজে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বার্সেলোনা যাওয়ার অনুমতি দেওয়া হোক তাঁকে। এদিন দিল্লির বিশেষ আদালতে তাঁর বিদেশযাত্রার আবেদন মঞ্জুর হয়ে যায়। অর্থ তছরুপ বিরোধী আইনে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার বিরুদ্ধে মামলা করেছে ইডি। এর আগে তাঁকে ধারাবাহিকভাবে জেরাও করে ইডি। উল্লেখ্য, রবার্ট বঢরার বিরুদ্ধে বিদেশে একাধিক আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ রয়েছে।

