News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে আইপিএফটি ও বিজেপি যৌথভাবে ভোটে লড়বে কিনা অনিশ্চিত
Image

এডিসি নির্বাচনে আইপিএফটি ও বিজেপি যৌথভাবে ভোটে লড়বে কিনা অনিশ্চিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট৷৷  প্রতি বছরের মতো এ-বছরও ২৩ আগস্ট আইপিএফটি এবং তাদের সকল শাখা সংগঠন যৌথভাবে ১১-তম ত্রিপুরা রাজ্য ভিত্তিক তিপ্রাল্যান্ড দাবি দিবস পালন করবে৷  ওইদিন পশ্চিম জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত খুমলুং এলাকায় এ উপলক্ষ্যে এক সমাবেশ এবং সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ ওই সমাবেশে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১ লক্ষেরও বেশি আইপিএফটি দলের কর্মী সমর্থক উপস্থিত থাকবেন৷ আজ বুধবার সন্ধ্যায় আইপিএফটি-র সহ-সম্পাদক তথা মুখপাত্র মঙ্গল দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এ-কথা জানান৷

পাশাপাশি তিনি এদিন উদ্বেগের সঙ্গে বলেন, কিছু কিছু চক্রান্তকারী তাদের এই কর্মসূচিকে বানচাল করার জন্য অপপ্রচার চালাচ্ছে৷ তাই তাদের দলের তরফ থেকে রাজ্যের জনসাধারণের প্রতি আহ্বান রাখা হচ্ছে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য৷

মঙ্গল আরও জানান, ওইদিনের সমাবেশে বোড়োল্যান্ড, গোর্খাল্যান্ড, ডিমারাজি, কামতাপুর ইত্যাদি ছোট ছোট রাজ্য গঠনের দাবিতে যাঁরা আন্দোলন করছেন এই সব আন্দোলনের নেতৃবৃন্দদের নিয়ে গঠিত যৌথমঞ্চ ’ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেটস’-এর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন৷ সমাবেশের পাশাপাশি এদিন জনজাতিদের নাচগান নিয়ে সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে৷ এদিনের ওই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আইপিএফটি দলের তরফ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান মঙ্গল দেববর্মা৷

সেইসঙ্গে মঙ্গল দেববর্মা এদিন আরও বলেন, আগামী বছরের এপ্রিল-মে মাস নাগাদ ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদের (এডিসি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এই নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যে আইপিএফটি এবং তাদের সহযোগী সংগঠনগুলি সারা ত্রিপুরা জুড়ে শান্তিপূর্ণভাবে গণ-আন্দোলনের গতিধারাকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছে৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে তিনি জানান, ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আইপিএফটি বিজেপি দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবে, এর কোনও নিশ্চয়তা নেই৷ প্রয়োজনে একা লড়তে পারে, আবার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও এই বিষয়ে আলোচনার প্রেক্ষিতে লড়াই হতে পারে৷ তবে রাজ্যের জোট সরকার থাকবে বলেও এদিন তিনি স্পষ্ট জানিয়ে দেন৷ এদিনের এই সাংবাদিক সম্মেলনে তাঁর সঙ্গে দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top