News Flash

  • Home
  • Uncategorized
  • অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের জটিল অঙ্কে নিউজিল্যান্ড
Image

অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালের জটিল অঙ্কে নিউজিল্যান্ড

লন্ডন, ৩০ জুন (হি.স.) : অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে সেমিফাইনালের জটিল অঙ্কে নিউজিল্যান্ড৷ লর্ডসে শেষমেশ অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে পরাজিত হয় কিউয়িরা৷ ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া৷  


ঐতিহাসিক লর্ডসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে৷ উসমান খোওয়াজা ও অ্যালেক্স ক্যারি লড়াকু হাফসেঞ্চুরি করেন৷ শেষ ওভারের হ্যাটট্রিক-সহ নজর কাড়া বোলিং করেন ট্রেন্ট বোল্ট৷ তাঁকে যোগ্য সহায়তা করেন অপর দুই পেসার লোকি ফার্গুসন ও জিমি নিশাম৷


পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪৩.৪ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে যায়৷ কেন উইলিয়ামসন ও রস টেলর ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউই৷ মিচেল স্টার্ক চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন৷ প্রভাবশালী বোলিং করেছেন জেসন বেহরেনডর্ফও৷ উইকেট পেয়েছেন প্যাট কামিন্স, নাথন লায়ন, স্টিভ স্মিথরাও৷ বোল্ট ৫১ রানে ৪টি উইকেট দখল করেন৷ জিমি নিশাম ২৮ রানে ২টি উইকেট নেন৷ লোকি ফার্গুসন নিয়েছেন ৪৯ রানে ২টি উইকেট৷ ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট পকেটে পোরেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷
জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একবারের জন্যও স্বস্তিতে ছিল না৷

নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে কিউয়িরা৷ দুই ওপেনার মার্টিন গাপ্তিল (২০) ও হেনরি নিকোলসকে (৮) ছেঁটে ফেলেন বেহরেনডর্ফ৷ কেন উইলিয়ামসন দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করে স্টার্কের শিকার হন৷ ৩০ রান করে কামিন্সের বলে আউট হন টেলর৷ খাতা খোলার আগেই কলিন ডি গ্র্যান্ডহোমকে সাজঘরে ফেরান স্টিভ স্মিথ৷ জিমি নিশামের (৯) উইকেট নেন লায়ন৷

লাথাম (১৪), স্যান্টনার (১২), সোধি (৫) ও ফার্গুসনকে (০) ফিরিয়ে নিউজিল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন স্টার্ক৷ বোল্ট অপরাজিত থাকেন ২ রানে৷ স্টার্ক ২৬ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন৷ 
অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে ৮ ম্যাচে নিউজিল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ১১৷ শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারলে খাতায়-কলমে সেমিফাইনালের টিকিট হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকছে কিউয়িদের৷ তবে সব কিছু নির্ভর করছে ভারত-ইংল্যান্ড মহারণের উপর৷ 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top