News Flash

  • Home
  • Uncategorized
  • বিনা ভোটাভুটিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হল ভারত

বিনা ভোটাভুটিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হল ভারত

মুম্বই, ২৬ জুন (হি.স.) : রাষ্ট্রসংঘে বড় ধরনের কূটনৈতিক জয় হল ভারতের। বিনা ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হল ভারত। অস্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতকে সমর্থন করল এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৫৫টি দেশই।

বুধবার সকালে টুইট করে এই খবরটি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। সমর্থনের জন্য এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৫৫টি দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ। আমেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন। সেখানে বাকি দশটি আসন রয়েছে অস্থায়ী সদস্য দেশগুলির জন্য। ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দেশগুলিকে দু’বছরের অস্থায়ী সদস্যপদ দেওয়ার জন্য ফিবছর নির্বাচন হয় রাষ্ট্রপুঞ্জের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে। ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ২০২১ এবং ২০২২ সালের জন্য। বাকি ৯টি আসনে কোন কোন দেশ অস্থায়ী সদস্যপদ পাবে, তা চূড়ান্ত হবে আগামী বছরের জুনের ভোটাভুটিতে।

এর আগেও ভারত সাত বার অস্থায়ী সদস্য হয়েছিল নিরাপত্তা পরিষদের। ১৯৫০-’৫১, ১৯৬৭-’৬৮, ১৯৭২-’৭৩, ১৯৭৭-’৭৮, ১৯৮৪-’৮৫, ১৯৯১-’৯২ এবং ২০১১-১২-এ। কিন্তু প্রত্যেক বারই ভোটাভুটির মধ্যে দিয়ে সদস্য হতে হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top