News Flash

  • Home
  • Uncategorized
  • শীঘ্রই আগরতলার রাস্তায় ছুটবে ই-বাস
Image

শীঘ্রই আগরতলার রাস্তায় ছুটবে ই-বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন ৷৷ পরিবেশে কার্বন নিঃসরণের কথা চিন্তা করে এবং বায়ু দূষণের মাত্রা কমাতে ভারত সরকার দেশের বিভিন্ন রাজ্যের শহরাঞ্চলে ব্যাটারি চালিত ই-সিটি বাস চালানোর পরিকল্পনা নিয়েছে৷ এই প্রকল্প রূপায়ণের জন্য প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় সরকার ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছে৷ যদি কোনও রাজ্য এই সকল ব্যাটারি চালিত ই-বাস পরিষেবা চালু করতে এর জন্য পরিকাঠামো গড়ে তুলে তার জন্য যে পরিমান খরচ হবে তার প্রায় ৩৮ শতাংশ খরচ ভারত সরকার দেবে৷

আজ বৃহস্পতিবার এ কথা জানান ত্রিপুরা সরকারের পরিবহণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তিনি আরও বলেন, ত্রিপুরা সরকারও রাজ্যে এ ধরনের ই-বাস পরিষেবা চালু করার বিষয়ে আগ্রহী৷ এ জন্য গত তিন দিন আগে পরিবহণ দফতরের উদ্যোগে এই বিষয়ে একটি বৈঠক করা হয়৷ বৈঠকে প্রাথমিক ভাবে দেড় কোটি টাকার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ই-বাস কেন, এগুলির জন্য চার্জিং পয়েন্ট স্থাপন এবং পরিকাঠামো উন্নয়নের জন্য কী কী প্রয়োজন সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে৷

মন্ত্রী জানান, এই প্রকল্প রূপায়ণে এক কোটি টাকা খরচ করবে রাজ্য সরকার এবং বাকি ৫০ লক্ষ টাকা দেবে ভারত সরকার৷ এই বিষয়টি নিয়ে কিছু দিনের মধ্যে মন্ত্রিসভায় আলোচনা করা হবে এবং রাজ্য সরকার খুব দ্রুত রাজ্য ই-বাস পরিষেবা চালু করবে বলেও আশ্বাস দেন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top