News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে নেশা সামগ্রী ও বাইক সহ দুই যুবক গ্রেপ্তার
Image

চুড়াইবাড়িতে নেশা সামগ্রী ও বাইক সহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬, জুন৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুুলিশ চুরি যাওয়া বাইক সহ নেশাকারবারী যুক্ত ২ যুবককে আটক করেছে৷ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য মিলেছে৷ উত্তর ত্রিপুরা জেলায় চুরি ছিনতাই এবং নেশা কারবারীদের দৌরাত্ম ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে জেলার ধর্মনগর চুরাইবাড়ি, কদমতলা, পানীসাগর সহ বিস্তীর্ণ এলাকার জনগন আতঙ্কগ্রস্ত৷ নেশা কারবারীদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে ধর্মনগর মহকুমা৷


প্রতিদিনই কোন না কোন স্থানে নেশা কারবারীদের বিরদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পাচ্ছে পুলিশ৷ সাধারণ মানুষও নেশা কারবারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছেন৷ কদমতলা থানার পুলিশ অভিযান চালিয়ে আবারও সাফল্য পেয়েছে৷ চুরি যাওয়া হিরো হুন্ডা কম্পানির গ্লেমার বাইক সহ ২ যুবককে আটক করা হয়েছে৷ তারা হল কম্পু নাথ এবং বিভাস দেব৷ তাদের বাড়ি ধর্মনগর থানা এলাকায়৷ তাদের কাছ থেকে নগত ১৮,৩০০ টাকা মোবাই ফোন এবং একটি বাইক উদ্ধার করা হয়েছে৷


কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জীজানান বেশ কিছুদিন ধরেই কদমতলা থানা এলাকায় চুরি যাওয়া বাইক উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ৷ এনডিপিএস মামলায় অভিযুক্ত বেশ কয়েকজনকে আটক করতে পুলিশের তৎপরতা জারি রয়েছে৷ সেই প্রয়াসেই এই সাফল্য মিলেছে বলে জানান কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জী৷ কদমতলা থানার পুলিশ আটক ২ যুবককে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে৷ তাদের স্বীকারোক্তি মূলে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top