News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আবেদন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বিশকেক, ৩ জুন (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার প্রয়োজনীয়তা ও তাগিদের কথা তুলে ধরলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আর্ন্তজাতিক সম্মেলন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দিয়ে নাম না করে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়ার জন্য তোপ দাগেন তিনি৷ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত৷ লড়াই করছে অন্য দেশগুলিও৷ এখন সব দেশ যদি একজোট হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, একে অপরকে সহযোগিতা করে তাহলে সেই লড়াই হবে অনেক সহজ৷

কিরঘিজস্থানের বিশকেকে বসেছে আন্তর্জাতিক এই সম্মেলন৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সেখানে উপস্থিত৷ তবে মোদী-ইমরানের সাক্ষাতের কোনও কর্মসূচি নেই৷ কারণ পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে ভারতের শর্ত একটাই৷ আগে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তারপর আলোচনা৷ সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না৷ এসওসি সম্মেলনের মোদীর ভাষণে গুরুত্ব পায় সন্ত্রাসবাদ প্রসঙ্গ৷ মোদী বলেন, যে সব দেশ সন্ত্রাসে মদত যোগায়, তাদের সাহায্য করে, অর্থের যোগান দেয় সেই দেশগুলিকে এর দায়ভার নিতেই হবে৷ ভারত সবসময় সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলার পক্ষে৷

কিরঘিজস্থান যাওয়ার আগে মোদী শ্রীলঙ্কা সফরে যান৷ সেই কথাও ভাষণে উল্লেখ করেন৷ বলেন, ‘‘শেষ রবিবার আমি শ্রীলঙ্কা যাই৷ সেন্ট অ্যান্থনি চার্চে যাই৷ যে চার্চে ভয়াবহ জঙ্গি হামলায় নিরীহ মানুষের মৃত্যু হয়৷ সন্ত্রাসের সেই ভয়াবহ রূপ সামনে থেকে অনুভব করেছি৷’’ সন্ত্রাসের বিরুদ্ধে কেন একজোট হয়ে লড়াই করা দরকার তা বোঝাতে শ্রীলঙ্কা জঙ্গি হামলার কথা তুলে ধরেন৷ এমনই মত বিশেষজ্ঞ মহলেন৷ সম্মেলেনর ফাঁকে মোদীর সঙ্গে ইরানের প্রেসিডেন্ট ডঃ হাসান রোহানির আলাদা করে বৈঠক হওয়ার কথা৷ এছাড়া চিনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে একান্তে আলোচনা সারবেন মোদী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top