News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী সহ আটক অটো চালক
Image

নেশা সামগ্রী সহ আটক অটো চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন ৷৷ ব্রাউনসুগার ও ইয়াবা ট্যাবলেটের পাউডার সহ নারায়নপুরের এক অটো চালক আটক খোয়াইয়ের বাচাইবাড়িতে৷ বৃহস্পতিবার রাতে খোয়াইয়ের চাম্পাহাওড় থানা এলাকার বাচাইবারি থেকে প্রমিলা বাহিনী আটক করে এই নেশা পাচারকারীকে৷ অটোটিতে তল্লাশি চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করে মহিলারা৷ আটক অটো চালকের নাম দিবাকর দাস৷

খবর পেয়ে ঘটনা স্থলে যায় মহকুমা পুলিশ আধিকারীক সৌরভ সেন ও চাম্পাহাওড় থানার পুলিশ৷ নেশা সামগ্রী , অটো সহ যুবককে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ৷ উত্তেজিত জনতার রোষানলে পড়ে আটক যুবক৷ তার মাথায় আঘাত লাগে৷ পুলিশ জানিয়েছে ধৃত যুবকের কাছ থেকে ১২৪ গ্রাম নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ যার বাজার মূল্য ৫ লক্ষ টাকা৷ আগরতলার উদ্দেশ্যে এই নেশা সামগ্রী নিয়ে আসছিল বলে জানিয়েছে ধৃত যুবক৷ তার বিরুদ্ধে এন ডি পি এস অ্যাক্টে মামলা নিয়েছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top