News Flash

  • Home
  • Uncategorized
  • ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দিল্লি-সহ উত্তর ভারতে বজায় থাকবে গরমের দাপট
Image

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, দিল্লি-সহ উত্তর ভারতে বজায় থাকবে গরমের দাপট

নয়াদিল্লি, ১ জুন (হি.স.): আপাতত তীব্রগরম থেকে স্বস্তির কোনও সম্ভাবনা নেই| আগামী ৪৮ ঘন্টা গরমের দাপট বজায় থাকবে রাজধানী দিল্লিতে| তীব্র দহনজ্বালায় জ্বলবে দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য| শুধুমাত্র উত্তর ভারত নয়, গরমে জ্বলছে পূর্ব ভারতের রাজ্য পশ্চিমবঙ্গও (দক্ষিণবঙ্গ)| শুক্রবারই মরসুমের সবচেয়ে উষ্ণতম দিন ছিল রাজধানীতে| আর শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি| এমতাবস্থায় আগামী ৪৮ ঘন্টা দিল্লিতে অতিরিক্ত গরমের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর| দিল্লির পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, দক্ষিণ উত্তর প্রদেশ, উত্তরাঞ্চলীয় মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় তীব্র দাবদাহের পূর্বাভাস জারি করা হয়েছে|

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর অধিকর্তা এম মহাপাত্র জানিয়েছেন, ‘বিগত ৩-৪ দিন ধরে অত্যধিক গরম ছিল পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, দক্ষিণ উত্তর প্রদেশ, উত্তরাঞ্চলীয় মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায়| আগামী দু’দিন এমনই গরম বজায় থাকবে| এরপর ধীরে ধীরে গরম কমবে|’ আইএমডি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ৬ জুন কেরলের কাছাকাছি এসে পৌঁছবে বর্ষা| বর্তমানে আরব সাগরের বিস্তীর্ণ দক্ষিণাঞ্চল এবং বঙ্গোপসাগরের (আন্দামান সমুদ্র) দক্ষিণ পশ্চিম-পূর্ব মধ্য অংশে অবস্থান করছে বর্ষা| আগামী দু’-তিন দিনের মধ্যে আরব সাগরের আরও অংশে ছড়িয়ে পড়বে| আগামী ৩-৫ দিন উত্তর-পূর্বের রাজ্যগুলিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে| আপাতত দিল্লিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top