News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে
Image

উত্তরপ্রদেশে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে

শাহজাহানপুর, ৩১ মে (হি.স.) : এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের শাহজাহানপুরে। শুক্রবার পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে।

উত্তর প্রদেশের শাহজাহানপুরে এক বিবাহিত মহিলাকে ধর্ষণ করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) সুভাষ চান্দ্রা শাক্য জানিয়েছেন, এপ্রিলের ১০ তারিখে নিগৃহীতা মহিলা যখন তাঁর বাড়িতে ঘুমোছিলেন তখন অভিযুক্ত দুই যুবক তাঁকে ধর্ষণ করে। ঘটনায় মহিলার স্বামী দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। দুই অভিযুক্ত যুবকের নাম, নীলেশ এবং শ্যামু পাল।                

এসপি সুভাষ চান্দ্রা শাক্য আরও জানিয়েছেন, সামাজিক লজ্জার হাত থেকে বাঁচতে মহিলার স্বামী এবং তিনি এতদিন পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেনি। কিন্তু দুদিন আগে নীলেশ এবং শ্যামু পাল ধর্ষণের ছবির ভিডিও তৈরি করে সেটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তারপরই বৃহস্পতিবার নিগৃহীতার স্বামী একটি কেস রেজিস্ট্রার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসপি সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top