News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীর প্রতি আস্থা ও অমিত শাহের রণকৌশলেই পুনরায় কেন্দ্রের ক্ষমতায় বিজেপি : বিপ্লব দেব
Image

মোদীর প্রতি আস্থা ও অমিত শাহের রণকৌশলেই পুনরায় কেন্দ্রের ক্ষমতায় বিজেপি : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ নরেন্দ্র মোদীর প্রতি দেশবাসীর আস্থা এবং অমিত শাহ-র রণকৌশলেই বিজেপি বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুণরায় কেন্দ্রে সরকার গঠন করছে৷ একটি বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ-কথা জোর দিয়ে বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, সপ্তদশ লোকসভা নির্বাচনে পরিবারতন্ত্র, কমিউনিজম এবং বাহুবলি আচরণ সমাপ্ত হয়ে গিয়েছে৷ তার বদলে উন্নয়ন স্থান পেয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পশ্চিমবঙ্গে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমর্থকরাই বিজেপি-কে ভোট দিয়েছেন৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাজনীতি কৌশলগত দিক দিয়ে নতুন পদ্ধতি এনেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ পৃষ্ঠাপ্রমুখ, এসএমএস-র মাধ্যমে সদস্যপদ সংগ্রহ, এধরনের পদ্ধতি ভারতীয় রাজনীতিতে কখনই ছিল না৷ তাঁর দাবি, বিজেপি সভাপতির এই নতুন পদ্ধতিগুলির জন্যই জনসম্পর্ক বিরাট আকার ধারণ করেছে৷ বিপ্লব দেব জোর গলায় বলেন, অমিত শাহ-র রাজনৈতিক রণকৌশল এবং নতুন পদ্ধতির কারণে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে৷


বিপ্লব দেবের কথায়, অতীতে নির্বাচনগুলিতে শুধুই ধর্মনিরপেক্ষতার প্রশে রাজনীতি হতো৷ কিন্তু, এবার নির্বাচনে ধর্মনিরপেক্ষতা নিয়ে কাউকে সুর চড়াতে দেখা যায়নি৷ তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস সহ বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার জন্যই ধর্মনিরপেক্ষতার নামে রাজনীতি করতেন৷ তাঁরা তোষণের রাজনীতি পছন্দ করতেন৷ কিন্তু, এবার নির্বাচনে তোষণের রাজনীতি সমাপ্ত হয়েছে৷ তাঁর মতে, পরিবারতন্ত্র, কমিউনিজম এবং বাহুবলি আচরণের রাজনীতিই শেষ হয়ে গিয়েছে৷ কারণ, দেশবাসী উন্নয়নকে বাছাই করেছে৷


এদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য তৃণমূল সমর্থকদের কুর্ণিশ জানিয়েছেন৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল সমর্থকরা বিজেপি ভোট দিয়েছেন৷ বিপ্লব দেব মনে করেন, তৃণমূল নেত্রীর স্বৈরাচারী শাসন এবং সিন্ডিকেট রাজের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনাদেশ এসেছে৷ মমতা ব্যাণার্জির শাসনে অতিষ্ঠ হয়ে সেখানে মানুষ বিজেপির উত্থান হোক চেয়েছে৷


বিপ্লব কুমার দেব বলেন, লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতিকে প্রচারে বাধা দিয়েছে তৃণমূল৷ বিষ্ণুপুরে শেষ মুহুর্তে তাঁর সভা বাতিল করে দিয়েছে প্রশাসন৷ শুধু তাই নয়, রোড শো-ও করতে পারেননি তিনি৷ বিপ্লবের দাবি, পশ্চিমবঙ্গে চারটি স্থানে তাঁর সভা বাতিল করে দিয়েছে প্রশাসন৷ এধরনের স্বৈরাচারী মনোভাব কোন গণতন্ত্রের জন্য সুখকর হতে পারে না, ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি৷ তাই, পশ্চিমবঙ্গে বিজেপির দরুণ বিজয় হয়েছে, দাবি বিপ্লবের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top