News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়ায় রাজনৈতিক সন্ত্রাসের বলি এক যুবক
Image

ফটিকছড়ায় রাজনৈতিক সন্ত্রাসের বলি এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ রাজনৈতিক হিংসায় প্রাণ গেল এক যুবকের ঘটনা শুক্রবার রাত্রি আনুমানিক দশটায়৷ বামুটিয়া বিধানসভার ভাটি ফটিকছড়ার পূর্ব পাড়ায়৷ ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মিঠু ভৌমিক নামে ৩৫ বছরের এক বিজেপি কর্মী৷ আহত হন অপর এক কর্মী সঞ্জিত লস্কর৷ তার কিছুক্ষণ পর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়৷ এদিকে নাশকতা মূলক আগুনে ভস্মীভূত হয় এলাকারই সাধনা দেবনাথ নামে এক সিপিএম সমর্থক এর বাড়িও৷

এদিন সারা রাত জুড়েই গোটা ভাটি ফটিকছড়া এলাকা জুড়ে তান্ডবের পরিবেশ৷ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই স্থানীয় এক দল যুবক এলাকায় বিজয় মিছিল করছিল৷ সেখান থেকে সাধনা দেবনাথ নামে এক মহিলার বাড়ির সামনে বাজি ফাটালে বিজেপি কর্মী মিঠু ভৌমিকের সাথে এলাকারই এক সময়কার সিপিএম নেতা রাজকুমার, উত্তম ও চিত্ত দেবনাথদের সাথে সামান্য বাকবিতন্ডা হয়৷
তারপর এদিন রাত্রিতেই মিঠু ভৌমিকের রক্তাক্ত দেহ পাওয়া যায় তার বাড়ি যাওয়ার রাস্তার পাশে৷ সাথেই আহত অবস্থায় পড়ে ছিল সঞ্জিত লস্কর নামে অপর এক যুবক৷

বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ নিহতের পরিবারের সদস্যরা খুন কান্ডে যুক্ত থাকার অভিযোগের আঙ্গুল তুলেন রাজকুমার, উত্তম সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে৷ এদিন আনুমানিক রাত্রি তিনটায় লেফুঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিবেশ শান্ত করে৷ ঘটনাস্থলে মোহনপুর থেকে একটি দমকলের ইঞ্জিন এসে সাধনা দেবনাথের বাড়িতে লাগানো আগুনের লেলিহান শিখা আয়ত্বে আনেন৷ পরবর্তীতে এয়ারপোর্ট থানার পুলিশের সহায়তা হত্যাকান্ডে অভিযুক্ত উত্তম দেবনাথ, সঞ্জিত দেবনাথ ও রাজ কুমার দেবনাথকে পুলিশ আটক করে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top