News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বজয়ের লক্ষ্যে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া
Image

বিশ্বজয়ের লক্ষ্যে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া

লন্ডন, ২৩ মে (হি.স.) : বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে লন্ডন পৌঁছল টিম ইন্ডিয়া। দু’বছর আগে বিগ বেনের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফিরতে হয়েছিল। এবার সেই ভুল করতে নারাজ দল। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হচ্ছে একদিনের বিশ্বকাপ৷ কেনিংটন ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা৷ ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে আরও কয়েকদিন পর৷ ৫ জুন সাউদাম্পটনের রোজ বোলে বিরাটদেরও প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা৷বৃহস্পতিবার লন্ডন বিমানবন্দরে নেমে ফটোসেশনে অংশ নেয় ভারতীয় দল।

সঙ্গে ছিলেন কোচ ও সাপোর্ট স্টাফেরা। সেখান থেকে টিম বাস বিরাটদের সরাসরি পৌঁছে দেয় হোটেলে। বুধবার ভোরে মুম্বই বিমানমন্দর থেকে লন্ডনের বিমান ধরেছিলেন কোহলিরা।অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট৷ ১৯৯২-এর পর বিশ্বকাপের নতুন ফর্ম্যাটকে চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷ ১৯৯২-এর চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বিরাটরা মাঠে নামে ১৬ জুন৷ ম্যাঞ্চেস্টার মহারণই বিশ্বকাপের ইউএসপি৷অধিনায়ক হিসেবে প্রথমবার বিশ্বকাপের ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট৷ ১৯৯২-এর পর বিশ্বকাপের নতুন ফর্ম্যাটকে চ্যালেঞ্জিং বলছেন ভারত অধিনায়ক৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top