News Flash

  • Home
  • Uncategorized
  • মারধরের ঘটনায় পাঁচ টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত
Image

মারধরের ঘটনায় পাঁচ টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ মারধরের ঘটনায় পাঁচ টিএসআর জওয়ানকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা সরকার৷ পাশাপাশি, অভিযোগ পেয়েও কোন ব্যবস্থা না নেওয়ার টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্টকে পুলিশ সদর কার্য্যালয়ে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন, টিএসআর ৬নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জীতেন্দ্র দেববর্মা৷ প্রশাসন সূত্রে খবর, নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পর বিভিন্ন দপ্তর এবং পুলিশ ও টিএসআর বাহিনীতে অনেকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার৷ কর্তব্য পালনে গাফিলতির জন্য এই পদক্ষেপ নেবে ত্রিপুরা সরকার, এমনটাই দাবি সূত্রের৷


প্রসঙ্গত, ত্রিপুরায় শৃঙ্খলাপরায়ণ বাহিনী হিসেবে টিএসআর পরিচিত৷ কিন্তু, কয়েকজন জওয়ানের দৌলতে ফের একবার বাহিনী কালিমালিপ্ত হয়েছে৷ ব্যারাকেই এবার এক জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠায় প্রশাসন নড়েচড়ে বসেছে৷
চাকমাঘাটস্থিত টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের রাইফেলম্যান ভোজবীর সিং চৌহানকে তার সহকর্মীরা প্রচন্ড মারধর করেছে বলে অভিযোগ উঠেছে৷ বর্তমানে ওই জওয়ান জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন৷ গত ১২ মে গভীর রাতে এই ঘটনার পর আহত ভোজবীর সিং চৌহান এবিষয়ে বাহিনীর প্রধানকে জানালেও কোন কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি৷ পরবর্তী সময়ে আহত জওয়ানের বিএসএফে কর্মরত ভাই রাজ্যে এসে তাকে ক্যাম্প থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য জি বি হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করান৷


ওই ঘটনায় ত্রিপুরা প্রশাসন ব্যবস্থা নিয়েছে৷ অভিযুক্ত পাঁচ জওয়ান নায়েব সুবেদার বিপুল রঞ্জন দে, হাবিলদার কমল পাল, হামিলদার রাজু ধর, নায়েক মহেশ্বর দাস এবং নায়েক সত্যব্রত সিনহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে৷ পাশাপাশি, টিএসআর রাইফেলম্যান ভোজবীর সিং চৌহানের অভিযোগ পেয়েও কোন ব্যবস্থা না নেওয়ায় টিএসআর ১২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট রতি রঞ্জন দেবনাথকে পুলিশ সদর কার্য্যালয়ে বদলি করা হয়েছে৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন, টিএসআর ৬নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট জীতেন্দ্র দেববর্মা৷


সূত্রের খবর, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা এবং মুখ্য সচিব এল কে গুপ্তাকে সাধারণ প্রশাসন এবং পুলিশ ও টিএসআর বাহিনীতে কর্তব্য পালনে অবহেলা করেন এমন কর্মচারী এবং পুলিশ কর্মী ও জওয়ানদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন৷ লোকসভা নির্বাচনের আদর্শ আচরণ বিধি উঠে যাওয়ার বিরুদ্ধে তাঁদের কঠোর পদক্ষেপ নিতে চলেছে ত্রিপুরা সরকার৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top