News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে দুর্ঘটনায় গুরুতর আহত ত্রিপুরার মেডিক্যাল পড়ুয়া স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায় সুস্থ হয়ে ফিরল, কৃতজ্ঞতা বাবা-মায়ের
Image

মণিপুরে দুর্ঘটনায় গুরুতর আহত ত্রিপুরার মেডিক্যাল পড়ুয়া স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায় সুস্থ হয়ে ফিরল, কৃতজ্ঞতা বাবা-মায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ মণিপুরের ইম্ফলে মেডিক্যাল পড়ুয়া ত্রিপুরার ছাত্র সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে৷ গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মণিপুরের থউবাল জেলার হোকায় সংঘটিত এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সঙ্গম চৌধুরী৷ ওইদিন দুর্ঘটনায় তাঁর সহপাঠী অভয় দেবনাথের মৃত্যু হয়েছিল৷ অন্য আরেক সহপাঠী অনির্বাণ চৌধুরীও আহত হয়েছিলেন৷ তাঁরা তিনজন ত্রিপুরার ছাত্র৷ কিন্তু সঙ্গমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য৷ তাঁকে কলকাতায় পাঠানোর সমস্ত আয়োজন ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী করেছিলেন, তা আজ সাংবাদিকদের জানিয়েছেন সঙ্গমের বাবা সজল চৌধুরী৷


এদিন ছেলেকে নিয়ে সজল চৌধুরী ও তাঁর স্ত্রী শম্পা সরকার ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করে কৃতজ্ঞতা জানান৷ স্বাস্থ্যমন্ত্রীর জন্যই তাঁদের সন্তান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে, সাংবাদিকদের এ-কথা জানিয়েছেন সঙ্গমের বাবা সজল চৌধুরী৷ তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় খবর আসে সঙ্গম দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে৷ তাঁর দুই সহপাঠীর মধ্যে একজন মারা গেছে, অপর জন আহত অবস্থায় চিকিৎসা চলছে৷ তিনি বলেন, খবর পেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ি৷ আমার স্ত্রী বারবার সংজ্ঞা হারাচ্ছিলেন৷ তারপর গুহায়াটি হয়ে মণিপুরে গিয়ে পৌঁছি৷ তিনি জানান, সঙ্গম মণিপুরে রিজিউন্যাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্র৷ ওইদিন লোকতাক থেকে তাঁরা তিন বন্ধু বাইকে চেপে ইমফল ফেরার সময় থউবালের হোকায় ট্রাকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়৷

তাতে, তিনজনই গুরুতর আহত হয়৷ এর মধ্যে বাইক চালক অভয় দেবনাথের মৃত্যু হয়৷ ওই ঘটনা সম্পর্কে সঙ্গম জানান, আমার মাথায় হেলমেট ছিল, তাই বরাত জোরে বেঁচে গেছি৷ তবে, দুর্ঘটনার পর আমার জ্ঞান ছিল না৷ যখন জ্ঞান ফিরে, তখন আমি কলকাতায় হাসপাতালে ভরতি৷সজলবাবু জানান, ছেলের অবস্থা আশঙ্কাজনক জানতে পেরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করি৷ কিন্তু, সামর্থ হয়নি ছেলেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার৷ এরই মধ্যে বিষয়টি ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মণ জানতে পারেন৷ তিনি সঙ্গে সঙ্গে দিল্লি থেকে এয়ার অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে মণিপুরে পাঠান৷ সেখান তাঁকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি জানান, ২৪ দিন চিকিৎসার পর সঙ্গম সুস্থ হয়ে ওঠে৷ এখন সে সম্পূর্ণ সুস্থ৷ ইতিমধ্যে কলেজেও যোগ দিয়েছে৷ আজ তাই স্বাস্থ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এসেছি, বলেন সজলবাবু৷

Releated Posts

অসমের কৃষিক্ষেত থেকে লে’জের প্যাকেট: ৭৭৮ কোটি টাকার বিনিয়োগে কর্মসংস্থানের বার্তা হিমন্তের

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির কথা তুলে ধরে ৭৭৮ কোটি টাকার বিনিয়োগের প্রসঙ্গ…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top