News Flash

  • Home
  • Uncategorized
  • রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক দুই জোড়া যুবক-যুবতী
Image

রেস্টুরেন্টে পুলিশের অভিযান, আটক দুই জোড়া যুবক-যুবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অনৈতিক কাজকর্মের অভিযোগে রাজধানী আগরতলায় একটি রেস্টুরেন্টে পুলিশ অভিযান চালায়৷ অভিযানে পুলিশ সন্দেহভাজন দুই জোড়া যুবক-যুবতীকে আটক করেছে৷ মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে৷জানা গেছে, আজ দুপুরে ক্রাইম অ্যাগেনস্ট উইমেনসেলের ডিএসপি কোয়েল দেববর্মার নেতৃত্বে ওই রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ৷

অভিযানে পুলিশ দুই জোড়া যুবক-যুবতীকে আটক করে৷ সামাজিক অবস্থানের কথা মাথায় রেখে ধৃতদের পরিচয় খোলসা করেননি ডিএসপি কোয়েল দেববর্মা৷ তবে এরা রাজধানীর সম্ভ্রান্ত পরিবারের সদস্য বলে জানান ডিএসপি৷ তিনি জানান, রাজধানীর বেশ কয়েকটি রেস্টুরেন্টে অনৈতিক কাজকর্ম চলছে৷ এখন একের পর এক রেস্টুরেন্টে হানা দেওয়া হবে৷ তিনি আরও জানান, আজকের অভিযান পূর্ব পরিকল্পিতভাবেই চালানো হয়েছে৷ আগামী দিনে এ-ধরনের অভিযান জারি থাকবে বলেও জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top