News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় ট্রেনের কাটা পড়ে ও শান্তিরবাজারে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে ঘায়েল চালক
Image

আমবাসায় ট্রেনের কাটা পড়ে ও শান্তিরবাজারে গাড়ির ধাক্কায় মৃত্যু দুই, সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে ঘায়েল চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷  চলন্ত ট্রেনে কাটা পড়ে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ সোমবার সকালে ধলাই জেলার আমবাসা মহকুমার কেকমাছড়া সেতুর নীচে রেল লাইনে মনীন্দ্র দেবনাথের (৭০) মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায়৷রেল পুলিশ জানিয়েছে, আজ সকালে আগরতলা থেকে ধর্মনগরগামী ট্রেন ৭-টা ৪০ মিনিট নাগাদ কেকমাছড়া রেলওয়ে ব্রিজের নীচে রেল লাইনে মনীন্দ্র দেবনাথকে ধাক্কা দেয়৷ তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সম্ভবত রেল লাইন পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটেছে৷ মনীন্দ্র দেবনাথের ছেলে জানিয়েছেন, সকালে জঙ্গল থেকে কাঠ সংগ্রহে বেরিয়েছিলেন তাঁর বাবা৷ তিনি মূকবধির ছিলেন৷ তাছাড়া, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন৷ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর রেলে কাটা পড়ে মৃত্যুর খবর আসে বাড়িতে৷ স্থানীয় জনগণ রেল লাইনে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন৷ আমবাসা থানার পুলিশ এবং রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশের অনুমান, মূকবধির হওয়ায় ট্রেনের শব্দ মনীন্দ্র দেবনাথ শুনতে পাননি৷ তাই রেল লাইন ধরে হাঁটার সময় ট্রেন ধাক্কা মারে, তাতে তাঁর মৃত্যু হয়েছে৷

গাড়ির ধাক্কায় ত্রিপুরার দক্ষিণ জেলার শান্তিরবাজারে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে শান্তিরবাজারে জয়গুরু পেট্রোল পাম্পের সামনে গাড়ির ধাক্কায় প্রভাত মিত্র (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ৷ কিন্তু, চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে৷এদিন দুপুর ২-টা নাগাদ দোকান বন্ধ করে বাইসাইকেলে চেপে বাড়ি যাওয়ার পথে শান্তিরবাজার সুভাষ কলোনির বাসিন্দা প্রভাত মিত্রকে টিআর ০৮ ০৭০৩ নম্বরের মারুতি গাড়ি জয়গুরু পেট্রোল পাম্পের সামনে ধাক্কা মারে৷ গাড়ির ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি৷ তাতে তিনি গুরুতর আহত হন৷ স্থানীয় জনগণ ছুটে এসে তাঁকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

এদিকে বোধজংনগরে একটি গাড়িতে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ হয়৷ তাতে গাড়ির চালক উত্তম সাহা অগ্ণিদগ্দ হয়েছে৷ তার শরীরের পঞ্চাশ শতাংশ পুড়ে গিয়েছে৷ উত্তম সাহার বাড়ি বাধারঘাটে৷ দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে৷ বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উত্তম সাহাকে জি বি হাসপাতালে নিয়ে যায়৷ তার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ এখানে উল্লেখ করা যায় গত বছর ২২ ডিসেম্বর শহরের আমতলী এলাকায় একটি অটোর সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় জ্যান্ত অগ্ণিদগ্দ হয়ে প্রাণ হারিয়েছিলেন তিনজন৷ এরপর প্রশাসনের তরফে সিএনজি সিলিন্ডারের মেয়াদ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু, এই উদ্যোগ আর বেশী দূর এগোয়নি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top