News Flash

  • Home
  • Uncategorized
  • রইস্যাবাড়ী সীমান্তে ধৃত তিন বাংলাদেশিকে দশ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত
Image

রইস্যাবাড়ী সীমান্তে ধৃত তিন বাংলাদেশিকে দশ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মে৷৷ রাজ্যে ধৃত তিন বাংলাদেশিকে ১০ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ তাঁদের ধলাই জেলার রইস্যাবাড়ি থানাধীন সীমান্ত এলাকা থেকে বিএসএফ জওয়ানরা শুক্রবার আটক করেছিলেন৷ বিএসএফ জওয়ানরা তাঁদের রইস্যাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন৷ আজ পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে আদালত দশ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে৷রইস্যাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, সীমান্তে টহলদারির সময় পিলার নম্বর ২২৬৬/২০এস থেকে ২১-এস এর কাছে তিন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন বিএসএফ-এর ১৬৪ নং ব্যাটালিয়নের জওয়ানরা৷ সন্দেহের বশে বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন৷ তাঁরা মুদি দোকানের জিনিসপত্র লুকনোর চেষ্টা করছিল৷ বিএসএফ মুদি দোকানের জিনিসপত্র-সহ তিন বাংলাদেশিকে আটক করে রইস্যাবাড়ি থানার হাতে তুলে দেয়৷


রইস্যাবাড়ি থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ওই তিন বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে৷ তাঁদের নাম নিখিলা চাকমা, নিখিল চাকমা এবং নিরভ চাকমা৷ তাঁদের বাড়ি বাংলাদেশের ভাগড়াছড়ি জেলার পাঞ্চারি থানাধীন মধুমঙ্গল পাড়ায়৷


পুলিশ জানিয়েছে, টানা জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে, রইস্যাবাড়ি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার জন্যই তাঁরা সীমান্ত ডিঙে এ-পাড়ে এসেছেন৷ তাঁদের কাছ থেকে সাবান, সিগারেট, বোতল, পাউডার, ছাতা ইত্যাদি পাওয়া গিয়েছে৷ পুলিশ আরও জানিয়েছে, তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার ৩৩০ টাকা ভারতীয় এবং বাংলাদেশি মুদ্রাও উদ্ধার হয়েছে৷পুলিশের কথায়, আজ তাঁদের গন্ডাছড়া এসডিজেএম আদালত তোলা হয়েছিল৷ আদালত তাঁদের দশ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top