News Flash

  • Home
  • Uncategorized
  • অনুমতি হত্যা মামলায় গ্রেপ্তার মৃতার দেবর
Image

অনুমতি হত্যা মামলায় গ্রেপ্তার মৃতার দেবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ সিপাহিজলা জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসসভা এলাকার মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগরে গৃহবধ অনমুত সরকারকে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে৷ তারা হল শাশুড়ি মায়ারাণী চৌধুরী, ননদ বুল্টি চৌধুরী, দুই দেবর পিন্টু চৌধুরী এবং বান্টি চৌধুরী৷ বৃহস্পতিবার মধুপুর থানার পুলিশ এই চারজনকে আটক করে থানায় নিয়ে যায়৷ পরে মৃতার দেবর বান্টি চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ থানায় রেখে দেয় তাকে৷ বাকি তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে৷ পুলিশ ধৃত বান্টি চৌধুরীকে জোর জিজ্ঞাসাবাদ করছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার রাত তখন আনুমানিক দুটো, এলাকার লোকজন কোনও নারী কণ্ঠে আর্ত চিৎকার শুনে ঘর ছেড়ে বেরিয়ে দেখেন একটি গাছে বাধা মহিলার শরীর আগুনে পুড়ছে৷ এগিয়ে গিয়ে তাঁরা অনুমতি সরকারের শরীরের আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহবধূ অনুমতি৷ তাঁর শরীরের প্রায় পঁচানববই শতাংশ পুড়ে গেছে৷ প্রতিবেশীদের অভিযোগ, অনুমতি সরকারকে পরিকল্পিতভাবে তাঁর শ্বশুর বাড়ির লোকেরা হত্যা করেছে৷ তাঁরা বলেছেন, গৃহবধূ অনুমতির সঙ্গে তাঁর শ্বশুর বাড়ির লোকেদের প্রায় সময় ঝগড়া হত৷ এমনকি ঘটনার দিন রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে৷ প্রতিবেশীরাও ধারণা করছেন, যৌতুকের জন্যই গৃহবধূকে হত্যা করা হয়েছে৷ এদিকে নিহতের বাপের বাড়ির পক্ষ থেকে অনুমতির শ্বশুর, শাশুড়ি ও দুই দেবরের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিষোগ তোলা হয়েছে৷ অভিযোগ, তাঁদের মেয়েকে বিয়ের পর থেকেই প্রতিনিয়ত যৌতুকের জন্য নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকেরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top