News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে
Image

নাবালিকা গণধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ মে৷৷ উত্তরের কদমতলা থানা দিন গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত পুলিশের জালে৷ গোপন সূত্রের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ মূল অভিযুক্ত সানম উদ্দিনকে কদমতলা হাসপাতালের সামনে থেকে আটক করতে সক্ষম হয়৷ এফ আই আর মূলে অভিযুক্ত ৩ জন ছিল তার মধ্যে ২ জনকে আটক করেছে কদমতলা থানার পুলিশ৷ আটককৃত দুইজন ব্যক্তি সানম উদ্দিন ও একলাছ উদ্দিন৷ ময়না মিয়া নামের অভিযুক্ত এখনো পলাতক৷বোনের বাড়িতে বেড়াতে এসে বহি রাজ্যের এক নাবালিকা গণ ধর্ষিতা হয়৷ এই ঘটনাটি সংঘটিত হয়েছে চুড়াইবাড়ি থানা দিন শনিছড়া এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, পার্শবর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন বাজারিছড়া এলাকার এক নাবালিকা কদমতলা থানাধীন কূর্তী মধ্য রাজনগর এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসে৷ মধ্য রাজনগরের বোনের বাড়ী থেকে ওই নাবালিকার মামাতো ভাইয়ের সাথে চুড়াইবাড়ি থানা দিন শনিছর এলাকায় ঘুরতে যায়৷ সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে মামাতো ভাই সহ আরও দুই যুবক মিলে বলপূর্বক গণধর্ষণ করে ওই নাবালিকাকে,এমনটাই অভিযোগ নাবালিকার ও তার পরিবারের৷ তিন যুবক মিলে গণধর্ষণের পর ওই নাবালিকাকে ফেলে চলে যায়৷ তারপর অতি চতুরতার সহিত গণধর্ষিতা নাবালিকা কুর্তি মধ্য রাজনগরের বোনের বাড়িতে এসে বোনের কাছে বিস্তারিত খুলে বলে৷ তারপর নাবালিকার বোন ও তার আত্মীয় পরিজনরা কদমতলা থানায় অভিযুক্ত ওই তিন যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন৷

নাবালিকা ও তার পরিবারের অভিযোগ মূলে কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে ইতিমধ্যে এফ আই আর এর নাম থাকা দুজন অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷ এদিকে কদমতলা থানার ওসি দেবজিত চ্যাটার্জি জানান গণধর্ষণ কাণ্ডের তিন অভিযুক্তদের মধ্যে দু’’জনকে আটক করে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top