News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম আসনে পুনঃভোটের দাবীতে রাজ্যজুড়ে মিছিল ও সভা সিপিএমের
Image

পশ্চিম আসনে পুনঃভোটের দাবীতে রাজ্যজুড়ে মিছিল ও সভা সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল৷৷ ত্রিপুরা পশ্চিম আসনে পুনর্ভোটের পরিস্থিতি সৃষ্টির জন্য শাসকদল বিজেপিকে দায়ী করল বামফ্রন্ট৷ শুধু তাই নয়, নির্বাচন কমিশনকেও কাঠগড়ায় তুলেছেন বাম নেতৃত্ব৷ আজ আগরতলায় পুনর্ভোটের দাবিতে মিছিল শেষে প্যারাডাইস চৌমুহনিতে আয়োজিত পথসভায় ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর শাসকদল বিজেপি এবং নির্বাচন কমিশনকে বিঁধে শক্তি সঞ্চয়ে লড়াই জারি রাখার আহ্বান করেছেন৷


সোমবার আগরতলা-সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পশ্চিম আসনে পুনর্ভোটের দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে মিছিল ও সভা সংগঠিত হয়েছে৷ আগরতলায় বামফ্রন্টের মিছিলে পা মিলিয়েছেন বিরোধী দলনেতা তথা সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার-সহ সিপিএমের একাধিক শীর্ষ নেতৃত্ব৷ আজ মেলারমাঠে অবস্থিত সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনি গিয়ে সমাপ্ত হয়৷ সেখানেই একটি পথসভার আয়োজন করা হয়েছিল৷ পথসভায় বক্তব্য পেশ করেন ত্রিপুরা পশ্চিম আসনে বামফ্রন্ট প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত এবং বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর৷
এদিন শঙ্করপ্রসাদ দত্ত তাঁর ভাষণে দাবি করেন, ত্রিপুরা পশ্চিম আসনে কয়েকটি বুথ বাদ দিলে সমস্ত বুথেই রিগিং হয়েছে৷ তাঁর কথায়, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ৪৬৪টি বুথে ভোট জালিয়াতির অভিযোগ নির্বাচন কমিশনে জানানো হয়েছিল৷ কিন্তু পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় ৮৪৬-এ৷ তাঁর অভিযোগ, ত্রিপুরায় গণতন্ত্র নিধনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে, এই প্রক্রিয়া নতুন নয়, ২০১৪ সাল থেকেই বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান একের পর এক আক্রান্ত হচ্ছে৷ তাঁর মতে, নির্দিষ্ট একটি ধর্মীয় দেশ গঠনে স্বৈরতান্ত্রিক চিন্তাধারার প্রতিফলন এখন ত্রিপুরায়ও লক্ষ্য করা যাচ্ছে৷ ফলে, গণতন্ত্র রক্ষায় কমিশনকে দায়িত্ব নিতে হবে৷ তাঁর কথায়, নির্বাচন কমিশন গণতন্ত্রের রক্ষক৷ মানুষের ভোটাধিকার রক্ষার দায়িত্বও তাই কমিশনকে নিতে হবে৷ তাঁর বক্তব্য, পুনভর্োট না করা পর্যন্ত জনগণের লড়াই জারি থাকবে৷


এদিকে, ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর আজ শাসকদল বিজেপি এবং নির্বাচন কমিশনকে ভোট প্রক্রিয়া নিয়ে একসাথে বিঁধেছেন৷ তিনি ত্রিপুরা পশ্চিম আসনে পুনভর্োটের জন্য বিজেপিকে দায়ী করেছেন৷ তাঁর অভিযোগ, সারা দেশেই ভোট প্রক্রিয়াকে বাতিল করে ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা শুরু হয়েছে তাতে অপশক্তি সাহস পেয়েছে৷ সাথে তারা সুযোগও পেয়েছেন৷ তাই, ভোট কারচুপির ঘটনা এ-রাজ্যে ঘটেছে৷ পাশাপাশি বলেন, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি খেলাপ করেছে৷ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও, সেই দায়িত্ব পালনে এবং প্রতিশ্রুতি রক্ষায় কমিশন ব্যর্থতার নজির স্থাপন করেছে৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ডিজিটাল যুগে ১৮ দিন অতিক্রান্ত হওয়ার পরও ত্রিপুরা পশ্চিম আসনে পুনভর্োট নিয়ে নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি৷ এই ব্যর্থতার দায় কমিশনকেই নিতে হবে৷ সাথে যোগ করেন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠায় শীঘ্রই পুনভর্োটের ঘোষণা দিক কমিশন৷ নইলে লড়াই এভাবেই জারি রাখবে বামফ্রন্ট৷ তাঁর কথায়, বামেরা এখন দুর্বল ঠিকই৷ কিন্তু শক্তি সঞ্চয়ের চেষ্টা চলছে৷ তাঁর বিশ্বাস, অগণতান্ত্রিক সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে লড়াই জারি রাখতে বামেদের শক্তি সঞ্চয় হবেই৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top