News Flash

  • Home
  • Uncategorized
  • বিস্তর নেশা সামগ্রীসহ ছয় যুবক পুলিশের জালে
Image

বিস্তর নেশা সামগ্রীসহ ছয় যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ উনকোটি জেলার কৈলাসহরে ইরানি থানা এলাকা থেকে পুলিশ ও টিএসআর বাহিনী অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেট, ব্রাউন সুগার সহ ৬ যুবককে পাকড়াও করেছে৷ অপর ৭ জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ ইরানি থানার ওসি আলঙ্গির হোসেন-এর নেতৃত্বে পুলিশ এ টিএসআর বাহিনী ইরানি থানার অন্তর্গত পশ্চিম ইয়াজে খাওরা গ্রামের ওয়াহিদ আলির বাড়িতে হানা দেন৷ তাদের কাছে খবর ছিল ওয়াহিদ আলির বাড়িতে নেশার আসর বসেছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ ও টিএসআর বাহিনী সেখানে হানা দেয়৷

নেশা আড্ডাখানা থেকে ৬ জনকে আটক করা সম্ভব হয়েছে৷ তারা হল, মহম্মদ আমিন আলি, মহম্মদ সমশের আলি, জোসেফ লালরুইয়া ডার্লং, মহম্মদ আব্দুল খালেখ এবং মহম্মদ শাহ জাহান আলি৷ পুলিশের আঁচ পেয়ে বাড়ির মালিক ওয়াহিদ আলি সহ ৭ জন সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ পুলিশ ঐ বাড়ি থেকে ২৫ কোটা ব্রাউন সুগার ও ১৫০টি নেশা জাতিয় ট্যাবলেট উদ্ধার করেছে৷ ওই বাড়ি থেকে ৩টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে৷ যারা পালিয়ে গেছে মোটর সাইকেল গুলি তাদেরই বলে পুলিশ জানায়৷ মোটর সাইকেলের সূত্র ধরে তাদেরকে আটক করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ এ বিষয়ে জানতে চাওয়া হলে উনকোটি জেলার পুলিশ সুপার লাকি চৌহান জানান, নেশা সামগ্রীর বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷ পুলিশ সুপার আরো উল্লেখ করেন, ভয়ঙ্কর নেশার ছোবলে যুবসমাজ ধবংস হয়ে যাচ্ছে ৷ যুবসমাজকে রক্ষার জন্যই এ ধরনের কঠোর মনোভাব গ্রহণ করেছে পুলিশ৷
ইরানি থানার পুলিশ জানিয়েছে, এব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ ঘটনা তদন্ত অব্যাহত রয়েছে৷ এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top