News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচনে নিজের ভোট দিতে পারবেন না বিরাট কোহলি
Image

লোকসভা নির্বাচনে নিজের ভোট দিতে পারবেন না বিরাট কোহলি

মুম্বই, ২৮ এপ্রিল (হি.স.) : চলতি লোকসভা নির্বাচনে নিজের ভোট দিতে পারবেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ ভারত অধিনায়কের ভুলেই এমনটা হতে চলেছে বলে জানা গিয়েছে৷

ভোট পর্ব শুরুর আগে বিরাট-রোহিত-ধোনিদের কাছে বিশেষ অনুরোধ রেখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিশেষ অনুরোধে প্রধানমন্ত্রী বলেন, তরুণ-যুবাদের ভোটদানে আগ্রহী করে তুলতে এগিয়ে আসুক ক্রিকেটাররা৷ ভোট দেওয়ার আবেদনে কোহলি কতটা প্রভাব ফেলতে পারলেন জানা নেই, কিন্তু নিজে এবার ভোটদান মিস করতে চলেছেন বিরাট৷
নির্বাচন আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অনলাইনে বিরাট আবেদন জমা দিলেও শেষ পর্যন্ত ভারত অধিনায়ক ভোট দিতে পারবেন না৷ কারণ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ফলে এই আবেদন মঞ্জুর করা সম্ভব হয়নি৷ ফলে এবারের নির্বাচনে দেশ গড়ার কাজে নিজের মত জানাতে পারার সুযোগ পাচ্ছেন না বিরাট৷

প্রসঙ্গত জন্মসূত্রে বিরাট দিল্লির নাগরিক হলেও কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়ই এখন মুম্বইয়ে থাকেন৷ বিরাটের স্ত্রী অনুষ্কাও কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা৷ সেকারণে মুম্বইয়েই ওরলি থেকে ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন ভিকে৷
ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের শেষ দিন ছিল ৩০ মার্চ৷ ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণেই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা জিতে না পারায় সমস্যায় পড়লেন কোহলি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top