News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে নিয়ে কুৎসা দ্রুত চলছে তদন্ত, শনাক্ত মূল অভিযুক্ত
Image

মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে নিয়ে কুৎসা দ্রুত চলছে তদন্ত, শনাক্ত মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ খুব শীঘ্রই গ্রেফতার করা সম্ভব হবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব এবং তাঁর স্ত্রীকে নিয়ে উদ্দেশ্যমূলক কুৎসা রটনাকারী মূল অভিযুক্ত৷ ইতিমধ্যে পুলিশের সাইবার ক্রাইম শাখার তদন্তে বিষয়টি ধরা পড়ছে৷ জানিয়েছেন ত্রিপুরা পুলিশের দক্ষিণাঞ্চল রেঞ্জের ডিআইজি অরিন্দম নাথ৷ মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ও তাঁর পরিবারকে জড়িয়ে শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যম, ওয়েব মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় কুৎসামূলক সংবাদ প্রকাশিত হয়েছে বলে বিজেপির বনমালীপুর মণ্ডল সভাপতি দীপক কর পশ্চিম আগরতলা থানায় জনৈক অনুপম পাল এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছিলেন৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৬৪ / ৪৬৯ / ৫০১ / ১২০ ধারায় মামলা রুজু করে জোরদার তদন্তে নেমেছে৷

শনিবার ডিআইজি অরিন্দম নাথ এক প্রশ্ণের উত্তরে বলেন, পুলিশ জানতে পেরেছে এই ঘটনার মূল অভিযুক্ত অনুপম পাল নামের এক যুবক৷ সেই প্রথমে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়েছে৷ পুলিশ এখন তাকে খুঁজে বের করার চেষ্টা করছে৷ সে এখন রাজ্য ছেড়ে পালিয়েছে৷ তবে পুলিশ তার অবস্থান খোঁজে বের করবেই৷ তার খোঁজে পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাকে আটক করা হবে৷ পাশাপাশি পুলিশ তদন্ত করছে, এই জঘন্য ঘটনায় আর কে কে জড়িত৷ তাদেরও শনাক্ত করে আটক করা হবে বলে জানিয়েছেন ডিআইজি৷

মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব বিবাহ বিচ্ছেদ চেয়ে দিল্লির এক আদালতে মামলা করেছেন বলে প্রমাণ করতে কিছু কাগজপত্র ছাপানো হয়েছে প্রকাশিত সংবাদগুলিতে৷ পুলিশি তদন্তে ইতিমধ্যে এই কাগজপত্রের সঙ্গে মুখ্যমন্ত্রীর স্ত্রীর কোনও সম্পর্ক নেই বলে নিশ্চিত হয়েছে৷ তবে গোটা বিষয়টি যে সাজানো পুলিশের তদন্তে তা-ও ধরা পড়েছে এবং মূল অভিযুক্ত-সহ অন্যদের খুব শীঘ্রই পাকড়াও করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ডিআইজি নাথ৷ পুলিশের শীর্ষ অফিসার আরও জানান, ষড়যন্ত্রমূলক কার্যকলাপের দায়ে আইপিসি-র ১২০বি ধারাও যুক্ত করা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top